somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষোভ নয়, হতাশা নয় এ হল গর্বের কষ্ট। আজ যা হয়নি আগামীতে তা হবেই। স্বপ্নের পথচলার এই তো শুরু

২৩ শে মার্চ, ২০১২ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচণ্ড খারাপ লাগছিল। বিগত জীবনের অনেক বাধা-বিপত্তিতে, উত্থান-পতনেও এতটা কষ্ট হয়নি। কান্না ধরে রাখতে পারিনি। লুকিয়ে লুকিয়ে কেদেছি। হঠাৎ ভাবলাম, খারাপ লাগার বা কষ্ট পাওয়ার তো কোন কারন নাই। আমরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার আপ কে পেছনে ফেলে এশিয়া কাপের ফাইনালে খেলেছি। লড়াই করে মাত্র ২ রানে হেরেছি। এটা কে তো হারা বলে না। অনেক চিন্তার পরে দেখলাম আসলে হারার গ্লানি না, এটা গর্বের কষ্ট। আমরা হারবো কেন? আমরা আর হারতে পারিনা, এই গর্ববোধ থেকেই আমার এই কষ্ট। আমাদের এই যে গর্বের জায়গা তৈরি হয়েছে এটাই তো আমাদের অনেক বড় পাওয়া। এই পাওয়ার জায়গা আমাদের তৈরি করে দিয়েছে সাকিব-তামিম-মাশরাফি-নাসির রা। যখনি এই উপলব্ধি টা নিজের মাঝে সৃষ্টি হল ঠিক তখন থেকেই আমি আর কোন কষ্ট বোধ করছি না। এখন বাংলার এই রাজপুত্রদের নিয়ে শুধুই গর্ববোধ করছি।

কি স্বপ্নের মাঝেই না আমরা বাঙালীরা বিগত কিছুদিন ডুবে ছিলাম। আমরা সমস্ত বাঙালীরা এখন আর এক স্বপ্ন একসাথে দেখতে পারিনা। সব কিছুতেই আমাদের বিভক্তি। অথচ এই ক্রিকেট আমাদের সবার আবার একসাথে স্বপ্ন দেখাতে শিখাচ্ছে। আজ আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সহ সকল নেতৃবৃন্দ এক জায়গায় মিলিত হয়েছে, একটি বিষয়ে উৎসাহ ও সমর্থন যুগিয়েছে। এক কথায় সকল জনগনের স্বপ্ন ও মিলন মেলায় পরিনত হয়েছে। এটাই বা কম কিসের?

এই এশিয়া কাপে আমাদের প্রাপ্তি যে কোন দলের চেয়ে অনেক বেশি। এই এশিয়া কাপের ম্যান অফ দ্যা সিরিজ আমাদের সাকিব আল হাসান। সে ৫৯ গড়ে ও ১১০ স্ট্রাইক রেটে ২৩৭ রান করেছে ও ৬ উইকেট পেয়েছে। তামিম এই সিরিজের ২য় সর্বচ্চ রান সংগ্রহকারী। টানা ৪ টা ফিফটি সহ ৬৩ গড়ে ২৫৩ রান করেছে। ১ম ৪ জন রান সংগ্রহকারীর মধ্যে বাংলাদেশের ২ জন। সর্বচ্চ উইকেট সংগ্রহকারী ৬ জনের মধ্যে বাংলাদেশের ৩ জন। এতো কিছু একসাথে আমরা এই আগে কি কখনো পেয়েছি? দলের এতো সুন্দর টিম স্পিরিট এর আগে কি কখনো আমরা দেখেছি? ধারাবাহিক ভাবে প্রয়জনের মুহূর্তে পার্টনারশিপ গড়ে দলকে জিতিয়ে আনা এর আগে কখনো বাংলাদেশ টিমে ছিল না। এতো কিছু প্রাপ্তির পর একজন বাঙালী হিসেবে কি আমার কোন কষ্ট থাকা উচিত? কষ্ট পেলে তো সাকিব-তামিম-নাসির দের প্রতি অবিচার করা হবে। তাই আজ আমার কোন কষ্ট নেই। বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থক হিসেবে আজ আমি গর্বিত।

বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার যে পথচলা শুরু করেছে তাতে আমার শুভ কামনা থাকল। আজ যে স্বপ্ন আমরা দেখেছি আগামীকাল আমরা সেই স্বপ্নের পথ বেয়ে হেঁটে বেড়াবো। স্বপ্ন এখন আমাদের হাতের মুঠোয়।

সকল বাঙালীর মিলিত স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×