কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলেই কুসংস্কার তারপরও আমি মেনে চলি বা মেনে চলতে ভালো লাগে। বিষয় গুলো আমি বিশ্বাস করি না তারপরও আমি মানি। বিষয় গুলো যে শুধু আমার ক্ষেত্রেই ঘটে তা নয়, অনেকের ক্ষেত্রেই আমি তা ঘটতে দেখেছি। এ গুলো কেউ মানুক বা না মানুক জগৎ সংসারে যা ঘটার তাই ঘটবে এই কুসংস্কার পালনে বা না পালনে কোন পরিবর্তন হবে না। এই কুসংস্কার গুলোকে আমরা সাধারনত 'কুফা' চিহ্নিত করে থাকি।
ক্রিকেট খেলা দেখার ক্ষেত্রে অনেক ধরনের 'কুফা সংক্রান্ত' বিষয় আমার উপর ভর করে। বাংলাদেশের এই খেলা গুলোর ক্ষেত্রে আমি অনেক বিষয় গুলোকে 'কুফা' হিসেবে ধরে নিয়েছি এবং মেনে চলেছি। স্টেডিয়ামে গিয়ে খেলা না দেখা, পরপর ২ টা উইকেটের পতন হলে খেলা দেখার স্থান পরিবর্তন করা, ভালো খেললে স্থান পরিবর্তন না করা, কারো ফোন কল রিসিভ করা না করা ইত্যাদি ইত্যাদি।
গ্রুপ ম্যাচের বাংলাদেশের সবগুলো খেলাতে আমি এই বিষয় গুলো মেনে চলেছি এবং কাকতালীয় হলেও সত্য বিষয় গুলো কাজে দিয়েছে এবং বাংলাদেশ ফাইনালে খেলেছে। কিন্তু ফাইনালে 'কুফা সংক্রান্ত' সব বিষয় গুলো খুব ভালো ভাবে পালন করার পর বাংলাদেশ জিততে পারল না। তীরে এসে আমাদের তরী ডুবে গেল। 'কুফা সংক্রান্ত' বিষয় গুলো সব ম্যাচে কাজে লাগলেও ফাইনালে কাজে লাগলো না। অনেক চিন্তা করার পর বুঝতে পারলাম হয়তো পাকিস্তানের পক্ষেও মাঠে এমন কেউ উপস্থিত ছিল যার এই বিষয় গুলো আমার চেয়ে বেশি শক্তিশালী।
আচ্ছা, ফইনালে খালেদা জিয়া মাঠে গিয়ে খেলা না দেখে টিভি তে দেখলেও তো পারতেন !!
(বিষয় গুলো কিন্তু সবই কাকতালীয়। বাস্তবতার সাথে মিল নেই।)
এশিয়া কাপে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ ও আমার কুসংস্কার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন
দ্য লাস্ট সাপার

কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন
ফান্দে পড়িয়া বগা কান্দে রে

আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-
... ...বাকিটুকু পড়ুন
সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!
সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।