somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এপিএস এর দায়ভার স্বীকার করে সুরঞ্জিতের পদত্যাগ। তারেক-কোকোর দায়ভার কি খালেদা জিয়া স্বীকার করবেন?

১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুরঞ্জিত যে দুর্নীতির সাথে অবশ্যই যুক্ত তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তার সংশ্লিষ্টতা থাকতেও পারে আবার নাও পারে। কারণ টাকা পাওয়া গেছে তার এপিএসের গাড়িতে। সেই গাড়িতে রেলের ২ কর্মকর্তাও ছিল। এমনো তো হতে পারে এপিএস ঐ দুই কর্মকর্তার যোগ-সাজোশে দুর্নীতির সাথে যুক্ত। হয়তো সুরঞ্জিত কিছুই জানে না। কিন্তু ঘটনা যাই ঘটুক, যেহেতু এপিএস নিয়োগ দিয়েছেন সুরঞ্জিত নিজেই সেহেতু এপিএসের দুর্নীতির দায়ভারও সুরঞ্জিত কেই বহন করতে হবে। সুরঞ্জিত সেই দারভার এড়িয়ে যায়নি। তিনি পদত্যাগ করেছেন। এটি রাজনীতির অনন্য মাইলফলক। অনেক বলেছেন তিনি পদত্যাগ বাধ্য হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর চাপে তিনি পদত্যাগ করেছেন। সত্যিই তিনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর চাপে পদত্যাগ করে থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীও বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করলেন। কারণ অতীতে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে কিন্তু কোন মন্ত্রী পদত্যাগ করেননি অথবা কেন প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য করাননি। আমরা এর আগে বাংলাদেশে বিভিন্ন দুর্নীতির প্রসংগ আসলেই বিভিন্ন দেশের উদাহরন দিয়ে বলতাম, সেসব দেশে দুর্নীতির বা ব্যর্থতার কারনে মন্ত্রীরা পদত্যাগ করে কিন্তু বাংলাদেশে কেন করে না? আজ আমাদের দেশেও সেই উদাহরণ তৈরি হলো।

সুরঞ্জিত দুর্নীতি করুক আর না করুক তিনি পদত্যাগ করে উদাহরন সৃষ্টি করেছেন। এই উদাহরন যদি পরবর্তীতে কার্যকর থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা শুভবার্তা।

একজন এপিএসের দুর্নীতির জন্য যদি তাকে পদত্যাগ করতে হয় তাহলে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কয়বার পদত্যাগ করা উচিত?

২১ আগস্টের গ্রেনেড হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলা, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র ধরা খাওয়ার পর কি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কি পদত্যাগ করেছিলেন? খালেদা জিয়া কি তাকে পদত্যাগে বাধ্য করেয়িছিলেন?
এফবিআই এর সাক্ষে দুই পুত্র তারেক-কোনো দুর্নীতি প্রমান হওয়ার পর তিনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? শুনেছি খালেদা জিয়া এই দুর্নীতির জন্য পুরস্কৃত করে তারেক কে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বানাবেন। আসলে গত বিএনপির মন্ত্রী ও হাওয়া ভবনের দুর্নীতির কথা বললে দুর্নীতির মহাকাব্য লেখা লাগবে এবং খালেদা জিয়াকে হাজার বার পদত্যাগ করা লাগবে। কিন্তু তিনি কখনও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদাহরন সৃষ্টি করেননি বা ভবিষ্যতেও করবেন না। কারণ তিনি নিজেই কালো টাকা সাদা করেছেন। যখন একজন প্রধানমন্ত্রী নিজে কালোটাকা সাদা করেন তখন তার মন্ত্রীরা কি করেছেন বা করবেন তা জাতির কাছে স্পষ্ট।
খালেদা-সাইফুর ৬৪ লাখ টাকা কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করেছেন
আসলে তিনি দুর্নীতিরবাজদের রক্ষাকর্তা তার দুই পুত্র বিশ্বে দুর্নীতিবাজদের রোল মডেল।

ধন্যবাদ শেখ হাসিনা, ধন্যবাদ সুরঞ্জিত সেন গুপ্ত। এগিয়ে যাক বাংলাদেশের গনতন্ত্র।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৬
৩৪টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×