somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুদ্ধাপরাধীদের বাচাতে 'আমারদেশ' ও 'সংগ্রাম' পত্রিকার মিথ্যাচারের খবর প্রকাশিত হয়েছে । যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমারদেশ ও সংগ্রাম পত্রিকার মিথ্যাচারের সংবাদ অবশেষে প্রকাশিত হয়েছে। এই জন্য বিডিনিউজ২৪ডটকম কে ধন্যবাদ। এবং ধন্যবাদ যারা সাথে ছিলেন এবং উৎসাহ দিয়েছেন।

বিডিনিউজ২৪ডটকম নিউজ লিংক।
ফেইসবুকে বিতর্ক, দুই দৈনিকের খবর প্রত্যাহার


//ফেইসবুক ও ব্লগে বিতর্কের পর অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ‘কাবা শরিফের ইমামদের মানববন্ধনের’ একটি খবর সরিয়ে নিয়েছে দুটি ডানপন্থী দৈনিক।

গত ৬ ডিসেম্বর দৈনিক আমার দেশের ৭ম পাতায় প্রকাশিত ওই সংবাদের শিরোনাম ছিল- ‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’। পত্রিকাটির অনলাইন সংস্করণেও দেখা যায় সংবাদটি।

এছাড়া জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার অনলাইনেও একই সংবাদ ছাপা হয়।

খবরটি মিথ্যা দাবি করে নাসিম রুপক নামে একজন ব্লগার ব্লগ ও ফেইসবুকে প্রতিবাদ জানান। ফেইসবুকে নোট আকারে তার লেখার শিরোনাম ছিল ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে দৈনিক আমার দেশ ও সংগ্রাম পত্রিকার নির্লজ্জ মিথ্যাচার’। ব্লগেও নিজস্ব আইডি থেকে একই লেখা পোস্ট করেন তিনি।

কিছুক্ষণের মধ্যেই রুপকের ওই নোট ফেইসবুকে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর পর্যন্ত নোটটি শেয়ার হয়েছে ৫৮৯ বার। ব্লগে আসে প্রায় দু’শ মন্তব্য।


এই পরিস্থিতিতে দৈনিক সংগ্রাম তাদের সংবাদটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করে। তবে আমার দেশ অনলাইন সংস্করণ থেকে সংবাদটি সরিয়ে নিলেও দুঃখ প্রকাশ করেনি।

এ বিষয়ে নাসিম রুপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দেশ অনলাইন থেকে সংবাদটি সরিয়ে ফেললেও কোন দুঃখ প্রকাশ করেনি। প্রিন্ট ভার্সনের প্রকাশিত সংবাদের জন্যও কোন সংশোধনী দেয়নি।”

আমার দেশের ওই প্রতিবেদনের বলা হয়, ‘বিশ্বজুড়ে বিতর্কিত ট্রাইব্যুনালের নামে বাংলাদেশের আলেমদের ওপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদে গতকাল বাদ জুমা কাবার খতিব বিখ্যাত ক্বারী শাইখ আবদুর রহমান আল সুদাইসির নেতৃত্বে মানববন্ধন করেছে ইমাম পরিষদ।’

এই সংবাদের সঙ্গে আরবি ব্যানার হাতে একটি ছবিও ছাপা হয়।

এর প্রতিবাদ জানিয়ে নাসিম রুপক ফেইসবুকে লিখেন, ‘এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য গুগলের সাহায্য নিলাম। গুগলে সার্চ দিয়ে ওই নিউজের ছবি সংশ্লিষ্ট অনেকগুলো সংবাদ পেলাম। সবগুলোই আরবি সাইট। আরবি বোঝার জন্য গুগল অনুবাদের সাহায্য নিলাম। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম একটা সাইটের নিউজের সাথেও আমারদেশ পত্রিকার সংবাদের কোন মিল নেই। বিশ্বাস না হলে আপনারাই ঘুরে আসুন ওয়েবসাইট গুলোতে।’

যে ছবিটি দেয়া হয়েছে সেটিও যে গত বছরের ১৮ অক্টোবর আপলোড করা হয়েছে তারও প্রমাণ দেন এই ব্লগার। প্রমাণ দিয়ে তিনি দেখিয়ে দেন, ছবিটি কাবার গিলাফ পরানোর সময় তোলা হয়েছিল।

সংগ্রামের দুঃখ প্রকাশ

এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠলে দৈনিক সংগ্রাম দুঃখ প্রকাশ করে বলে, ‘বাংলাদেশে আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’ শীর্ষক সংবাদটি আমাদের প্রিন্ট এডিশনের কোথাও ছাপা হয়নি। কিন্তু অসাবধানতাবশত অনলাইন সংস্কারে প্রকাশিত হয়। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে সংবাদটি প্রত্যাহার করে নেয়া হলো। -বার্তা সম্পাদক’। //

এই বিষয়ে আমার ব্লগ লেখা।
যুদ্ধাপরাধীদের বাচাতে "দৈনিক আমারদেশ" পত্রিকার নির্লজ্জ মিথ্যাচার। ইসলামকে হাতিয়ার হিসাবে ব্যবহার


আমার ফেসবুক নোট
যুদ্ধাপরাধীদের বাচাতে 'দৈনিক আমারদেশ' ও 'সংগ্রাম' পত্রিকার নির্লজ্জ মিথ্যাচার।


সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×