আমি তখন হলি ক্রস কলেজে। কলেজ তো নয়, যেন কিন্ডারগার্ডেনে ভর্তি হয়েছি। প্রায় দেড়শ মেয়ে একটি সেকশনে কাস করি। কিন্তু পিন পতন নিরবতায়! ঘড়ির সেকেন্ডর কাটার সাথে তাল মেলাতে মেলাতে আমাদের নাভিশ্বাস উঠে যাবার যোগার। সিঁড়িতেও দেয়াল ঘড়ি ঝোলানো। তাই কাঁটায় কাঁটায় কাসে না ঢুকলে লাগে লেট সস্নিপ। তাও দশ মিনিট পেরিয়ে গেলে তাতে কোন কাজ হবে না। লাগবে গার্ডিয়ানের সাইন সহ এপিস্নকেশন। নিতে হবে পারমিট সস্নিপ। আর একদিন না এলে তো খোদ গার্ডিয়ানকেই হাজির হতে হয় সিস্টার পলিনের রম্নমের দরজায়। কলেজে পা দিয়েছি এক মাসও হবে না। একদিন পাঁচমিনিট হয়ে গেল সিভিক মিজের দেখা নেই। তখনি এলেন হিস্ট্রি মিজ। সিভিক মিজ সিক। তিনি টাস্ক দিলেন। 'তোমার কোন বিষয় পড়তে ভালো লাগে এবং কেন'- তখনি তা লিখে দিতে হবে। এই লেখা যে শুধু মিজ-ই দেখবেন তা নয়। এডমিন্সট্রেশনও মনিটর করবেন। কারণ হলি ক্রসের মূল লৰ্য ভালো ছাত্রূী নয়, একজন ভালো মানুষ তৈরী করা। তাই এটিচুডের উপরই সবচেয়ে গুরম্নত্ব দেয়া হয়। আর নতুন আমাদের বোঝার জন্য এই টাস্ক গুরম্নত্বপূর্ণ। সবাই মনের মাধুরী মিশিয়ে লেখা শুরম্ন করল। লিখছে তো লিখছেই। আমার দুই মিনিটের মধ্যেই লেখা শেষ। হল রম্নমের সবার পেছনের লাইনের ডেস্কে বসলেও মিজের নজর এড়ালো না। 'হেই ইউ, তুমি লিখছ না কেন? মিজ খেপে গিয়ে বললেন। 'মিজ আমার লেখা শেষ' মিজ ভীষণ অবাক। 'এতো তাড়াতাড়ি তুমি কীভাবে শেষ করলে। নিয়ে আস' প্যাডে লেখা তিন লাইন পড়তে আর কতক্ষন লাগে। বিশাল কাস রম্নমের আরেক প্রানত্দে থাকা মিজের হাতে লেখা দিয়ে ডেস্কে ফিরে বসেই দেখি তিনি রেগে আগুন। কাসমেটরাও লেখা বন্ধ করে উৎসুক হয়ে তাকিয়ে আছে। 'তোমরা কি শুনতে চাও ও কী লিখেছে' 'ইয়েস মিজ' পুরো কাস-ই বলে উঠল। ও লিখেছে- 'প্রশ্ন ছিল আমার কোন বিষয় পড়তে ভালো লাগে এবং কেন। আমি ভেবে দেখলাম, আমরা আসলে পড়াশোনা নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে। প্রয়োজনের বিষয়টিই যেখানে মূখ্য, ভালোলাগার বিষয়টি সেখানে সম্পূর্ণ অবানত্দর। তাই প্রশ্নের উত্তর দেয়াও সম্পূর্ণ অবানত্দর!' পড়া শেষ করে মিজ শুধু এই কথাটিই বললেন- 'এরপর তোমাকে কিছু বলা আমার জন্যও সম্পূর্ণ অবানত্দর।'
প্রিয় নয় পড়াশোনা!
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।