somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাইক

২৯ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে আসা এখন রীতিমত ঝক্কির বিষয় হয়ে দাঁড়িয়েছে। গুলশান এভিনিউতে রিকশা বন্ধের পর সিএনজি আর ক্যাবওয়াদের দাম যেন আরো বেড়ে গেছে। শুধু তাই না, কাছে কোথাও যাওয়া বা সন্ধ্যার পর কোন প্রোগ্রাম এটেন্ড করাও এক বিপদ। আমি বাসে পারতপক্ষে চড়তে পারি না। একঘন্টা লাইনে দাঁড়াও, তারউপর ধাক্কা খাও। মোটকথা পাবলিক ট্রান্সপোর্টের উপর ভরসা করলে কোথাও কোন এপয়েন্টমেন্ট টাইমলি রক্ষা করা সম্ভব না। আর এতো কষ্ট করে কোথাও যাওয়ার পর চেহারার যা হাল হয় তা দেখার মতো না।
কোন এক কালে নাকি আমাদের গাড়ি কেনা হয়েছিল। ’৭৩-তে আব্বু ইংল্যান্ড থেকে এক কার কিনে এনেছিল। কিন্তু দেশে ফেরে অবস্থা দেখে পোর্টেই তা বিক্রি করে দেয়। হাইজ্যাক হওয়ার চেয়ে বিক্রি করাই তার ভালো মনে হয়েছে। আর কখনো আমাদের নিজেদের ব্যবহারের জন্য গাড়ি কেনা হয়নি। ইদানীং প্রচন্ড ইচ্ছে করছে একটা গাড়ি কিনতে। গাড়ি থাকলে নিজের ইচ্ছেমতো ছুটে বেড়াতে পারতাম। লাইফটা হতো আরো অনেক সহজ। কিন্তু গাড়ি পোষারতো ক্ষমতা আমার নেই। সবাই উপদেশ দিচ্ছে, একটা গাড়িওয়ালা ছেলেকে বিয়ে করলেই হয়! এই স্টুপিড উপদেশ যতবার শুনি ততবার আমার মেজাজ খারাপ হয়। আর কবে আমরা নিজের উপর নির্ভরশীল হবো! হঠাৎ মনে হলো, একটা বাইক হলেও তো চলে। মেয়েদের জন্য একটা বাইক আছে- স্কুটি পেপ্ট। প্রীতি, মিনীষাকে টিভির এ্যাডে যখন চালাতে দেখি তখন ভালো লাগে জিনিসটা আসলেও খুব কিউট। আর আমাকে মানাবেও ভালো, কারণ আমিও তো কিউট!
আম্মুকে জানালাম। আম্মু পুরো একটা বিশাল লেকচার ঝাড়ল। যার সারমর্ম- বাইক চালালে কোন ছেলেই বিয়ে করবে না!

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ রাত ৯:২৭
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×