টিং টং........টিং টং.............
আসসালামুআলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম, নাজমুল, ভেতরে এসো।
কি খবর বলো? গত কিছুদিন যাবত খুব ঘনঘন ফোন দিচ্ছো...........
হুম, জরুরী কথা আছে, তাই আপনার সাক্ষাৎ প্রত্যাশী ছিলাম।
জরুরী কথা পরে হবে। তার আগে বলো শাহবাগ যাচ্ছো নিয়মিত?
হ্যাঁ, যাচ্ছি।
ওখানকার খবর বলো।
আন্দোলনটি অনেকটাই একপেশে হয়ে গিয়েছে।
ঠিক যেন সামু'র মতো।
বুঝলাম না।
মডুদের কাছ থেকে বুঝে নেবেন, দয়া করে।
আহা, তুমি এভাবে কথা বলছো কেনো? একটু শান্ত হও। তুমি তো বোঝই অনেকটাই নানামুখী চাপ ও ষড়যন্ত্রের মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে।
না, আমি এতো কিছু বুঝি না। কিসের এতো চাপ, এতো ভয় কেন আপনার? আপনি প্রায় লক্ষাধিক সন্তানের মা।
ঠিক আছে বাদ দাও ওসব।
কি খাবে বলো?
বিরানী।
সেকি, আমি তো আরো বিরানী রান্না করলাম না। মনে করলাম, গত একমাস বিরানী খেতে খেতে তোমার অরুচী হয়ে গিয়েছে।
আমি বিরানীই খাবো।
কেন বলতো?
আপনি জানেন, আমি কখনো এগুলো খেতে শাহবাগ যাইনি। কিন্তু সেদিন ইমরান ভাইকে আমার পরিচয় (ব্লগার) দিয়ে এক প্যাকেট বিরানী খেতে চাইলেই, উনি বললেন, খাবার ব্লগারদের জন্য নয়। উপরের নির্দেশে খাবার সরবরাহ করা হয়। আমি জিজ্ঞেস করলাম, "উপর" টা আবার কে? আমরাইতো আন্দোলন শুরু করেছি ও চালিয়ে যাচ্ছি। উনি বললেন, ঠিক আছে আপাতত একগ্লাস পানি খেয়ে নিন। আর টিভিতে অংশগ্রহণ করতে চাইলে বলেন, ব্যবস্থা করে দেই। টকশো গুলোর পক্ষথেকে প্রচুর চাহিদা, ওরা শুধু ব্লগার চাচ্ছে। কিন্তু আমি সেটা দিতে পারছি না।
ঠিক আছে, আমি ইমরানের সাথে কথা বলে তোমার জন্য দুই প্যাকেট বিরানী আনিয়ে দিচ্ছি।
দুই প্যাকেট না। আরো বেশী লাগবে।
তুমি তো দুই প্যাকেটই খেতে পারবে না।
কিছু প্যাকেট আমি নিয়েও যাবো।
কেন?
আমি ব্লগার শুনে পরিচিত সবাই শুধু বিরানী খেতে চায়।
আর খবর বলো।
আমি সামু'তে ৭ম বছর শেষ করে ৮ম বর্ষে পদার্পন করেছি। আমাকে শুভেচ্ছা জানাবেন না?
ঠিক আছে, তোমার জন্য শুভেচ্ছা বার্তা লিখে দিচ্ছি।
অতঃপর, জানা'পু আমাকে নিউজ প্রিন্টের ৪ পৃষ্ঠা ভরে একটি শুভেচ্চা বার্তা আমার হাতে দিলেন।
এমন সময় আম্মার ডাকাডাকি, ফজরের আযান হয়ে গিয়েছে, নামাজ পড়তে যেতে হবে।
অ.ট. কিছুদিন আগে আমার এক বন্ধু অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালের এডিটর হিসেবে যোগদান করেছে। তখন থেকেই আমার ইচ্ছা আমাদের প্রিয় সামু'র বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে জানা'পুর একটি ইন্টারভিউ কিভাবে নেয়া যায়। সেই কথা চিন্তা করে করেই আমি গত কিছুদিন যাবত ঘুমিয়ে পড়ি। গতকাল রাত্রে এরকম একটি স্বপ্নই দেখলাম ঘুমের মধ্যে।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




