somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় বিরোধী দলীয় নেত্রী, দয়া করে এসব বন্ধ করার নির্দেশ প্রদান করুন

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই একটি ভালোলাগার খবর দিয়েই আমি আমার আজকের বিষয়ে যেতে চাই।

সেটা হলো, এতোদিন ((বিশেষ করে শাহবাগের আন্দোলনে রাজিবকে নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পরে)) শুধু শুনেছি ব্লগে ও ফেবুতে নজরদারী বাড়ানো হয়েছে। তার প্রমান দেখলাম গতকাল বিটিভির দুপুর ২টার সংবাদে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'কে নিয়ে একটি প্রতিবেদনে যা বলা হয়েছে তার মোটামুটি মর্মার্থ হলো "এখন প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে সামাজিক যোগাযোগের সাইটগুলোতেও বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এই প্রতিবেদনটি দেখানোর সাথে সাথেই আমার প্রিয় সামহোয়্যারইনব্লগ এর হোম পেজ এবং গতকাল বঙ্গবন্ধুকে নিয়ে একজন ব্লগারের একটি ব্লগকে দেখানো হলো।" এটা দেখার পর থেকে আমি চিন্তা করালাম, ভুল দেখলাম নাতো? তাই অন্যান্য টিভিতে যে রেকর্ডকৃত বিটিভির দুপুরের সংবাদটি প্রচার করা হয়, সেটার দিকেও নজর রেখেছিলাম। দেখলাম না, আমি ভুল করিনি, আসলেই সামহোয়্যারইনব্লগ'কে দেখাচ্ছে। আমিতো মহাখুশি এটা দেখে, এই খুশিতে এখনো মনেমনে দোল খাচ্ছি। ওয়াও...........................

মাননীয় বিরোধীদলীয় নেত্রী,

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না এবং আপনার জোটও নির্বাচন করবে না। ঠিক আছে মানলাম। হরতাল গণতান্ত্রিক অধিকার, তাই দিনের পর দিন হরতাল দিবেন মেনে নিতে পারলাম না কিন্তু তবুও যুক্তির খাতিরে মানলাম। তাহলে আমি যদি বলি, হরতাল না মানাও আমার সাংবিধানিক অধিকার, আমি সে অধিকার ভোগ করতে চাই, তাহলে কি আমার অন্যায় হবে? আমি কেন আমার অধিকার ভোগ করতে গেলে বাধার সম্মুখিন হবো, দয়া করে বলবেন কি?????

হরতাল এখন এতোটাই নৃশংসতায় পরিণত হয়েছে যে, এটা আর হরতালের পর্যায়ে নাই। সহিংসতার পর্যায়ে চলে গিয়েছে। হরতাল ডাকার পরপরই যেদিন হরতাল থাকে তার আগের দিন থেকেই যেন হরতালের সহিংসতা শুরু হয়ে যায়। নির্বিচারে চলতে থাকে যানবাহনে আগুন, ভাংচুর। এসব যেন দেখার কেউ নেই।

সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, বাসগুলো যখন যাত্রী নিয়ে চলাচল করতে থাকে তখন পিকেটার কর্তৃক বাসে আগুন দেয়া হয়, বড় বড় ইট দিয়ে ঢিল ছুড়ে জানালার কাঁচ ভাঙ্গা হয়। অথচ এর ভিতরে যে যাত্রী সাধারণ আছেন সেদিকে কোন খেয়ালই করা হয় না। আরো দুঃখজনক হচ্ছে, যে গাড়ীগুলো আগুনে পুড়িয়ে দেয়া হচ্ছে, সেই গাড়ীগুলোর কি অপরাধ, জানার ইচ্ছা ব্যক্ত করলাম।

প্রিয় দেশনেত্রী,

অনেক কথাই বলার আছে, কিন্তু হিজিবিজি হয়ে যাচ্ছে বলেই লিখতে পারলাম না।

শুধু এতোটুকু আশা করবো, হরতালে নৃশংসতা বন্ধে অনুগ্রহপূর্বক আপনার নির্দেশ প্রদান করুন দলীয় নেতা-কর্মীদের প্রতি।

আর সরকার মহোদয়ের কাছে একবুক প্রত্যাশা, দয়া করে প্রতিবাদকারীদের প্রতিবাদ কর্মসূচীতে বাধা না দিয়ে সবাইকে সাংবিধানিক অধিকার ভোগ করার সুযোগ করে দিন।

ধন্যবাদ।


৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×