somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বল এখন সরকারের কোর্টে। মাননীয় প্রধানমন্ত্রীই পারেন তাঁর শেষ বছরটা হরতাল মুক্ত রাখতে

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১১/৩/২০১৩ ইং তারিখ নয়া পল্টনে বিএনপি'র সমাবেশে ককটেল বিষ্ফোরনে বিএনপি'র সমাবেশ পন্ড ও এর পরিপ্রেক্ষিতে বিএনপি'র অফিসে পুলিশী অভিযানের ফলে ১৪০ জনেরও বেশী নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। এর আগে অবশ্য বিএনপি'র পক্ষ থেকে বলা হয়েছিল ১১ তারিখের সমাবেশে বাধা দিলেই হরতাল আহ্বান করা হবে ((দৈনিক প্রথম আলো ১১ই মার্চ ২০১৩, প্রথম পৃষ্ঠা, কলাম ৮))। তাই সমাবেশ চলাকালীন সময়েই ককটেল বিস্ফোরনের প্রতিবাদে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব তাঁর বক্তৃতার একেবারে শেষ পর্যায়ে ঘোষণা দিয়েছিলেন আগামী ১২/৩/২০১৩ তারিখ হরতাল পালন করা হবে। পরবর্তীতে সেদিনই অর্থাৎ ১১/৩/২০১৩ তারিখেই বিএনপি'র পক্ষ থেকে জানানো হয়েছিল আটককৃত নেতাকর্মাদের মুক্তি না দিলে ১৮ ও ১৯ শে মার্চ ২০১৩ তারিখ টানা ৪৮ ঘন্টা হরতাল পালন করা হবে ((দৈনিক প্রথম আলো ১২ই মার্চ ২০১৩, প্রথম পৃষ্ঠা, কলাম ১))। কিন্তু সরকার বিরোধী দলের সেই ঘোষনার কর্ণপাত করেনি (যদিও ভারপ্রাপ্ত মহাসচিবসহ তিন জনকে মুক্তি দিয়েছিল)) এবং আমাদেরকে গত ১৮ ও ১৯ শে মার্চ ৩৬ ঘন্টার হরতালের মুখোমুখি হতে হয়েছে। এর আগে অবশ্য ঢাকা জেলা বিএনপি'র পক্ষ থেকেও এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল আটককৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে আগামী ২১/৩/২০১৩ ইং তারিখে তারা ঢাকা জেলায় হরতাল পালন করবে।

কিন্তু সবচেয়ে উদ্বেগ ও উৎকন্ঠার বিষয় হচ্ছে, সরকার আটককৃত বিএনপি'র নেতৃবৃন্দকে মুক্তি না দিয়ে আদালতের মাধ্যমে রিমান্ডে পাঠিয়েছে View this link । এবং এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল ২১/৩/২০১৩ ইং তারিখে ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে View this link ।

হয়তো আমরা আদালতের এই রায়ের ফলে এরই মধ্যে আরেকটি লাগাতার হরতালে খবরও শুনতে পারতাম এবং বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব গতকাল এক সংবাদ সম্মেলনে এর সুস্পষ্ট ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু আমার মনে হয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি আজকে ইন্তেকাল করায় এবং কিছুটা বাস্তবতা বিবেচনা করে বিএনপি এখনো সেই ঘোষনা দেয়নি।

এই মাসের বিএনপি আহুত প্রতিটি হরতাল বিবেচনা করলে দেখা যায় সরকার ইচ্ছে করলেই দেশবাসীকে হানাহানি ও হরতাল মুক্ত একটি দেশ উপহার দিতে পারতো।

উপরন্তু বিএনপি আহুত পূর্ববর্তী হরতালগুলোও বিবেচনা করলে দেখা যায় সরকার কর্তৃক অযথাই ঢাকা সিটি কর্পোরেশনকে দুইভাগ, তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, ষ্টক এক্সচেঞ্জ-এ ব্যর্থতা ও দ্রব্যমূল্য বৃদ্ধি যদি সরকার কঠোর হস্তে দমন করতে পারতো তবে আমি মনে করি আমরা হরতাল মুক্ত ৫ টি বছর কাটাতে পারতাম।

অবশ্য এখানে প্রতিধানযোগ্য একটি বিষয় হচ্ছে, সরকার কর্তৃক মাননীয় বিরোধী দলীয় নেত্রী'কে তাঁর বাসা থেকে বের করে দেয়ার প্রতিবাদেও বিএনপি একদিন হরতাল পালন করেছিল। যদিও বিএনপি সেই হরতালকে তত্তাবধায়ক ইস্যু ও দ্রব্যমূলের উর্দ্ধগতির দোহাই দিয়ে পার পেতে চেয়েছিলো।

বিগত জোট সরকারের আমলে তৎকালীন বিরোধীদল আওয়ামীলীগ কর্তৃক ১৭০ দিনেরও বেশী হরতাল পালন এবং আওয়ামীলীগের প্রয়াত নেতা আব্দুল জলিল এর বহুল আলোচিত ট্রাম্পকার্ডের ঘোষণা দিয়ে দেশকে এক চরম অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। বর্তমানেও বিরোধীদল কর্তৃক প্রায় ২০ দিনেরও বেশী হরতাল পালন করা এবং এই হরতালগুলোতে সহিংসতার মাত্রা পূর্বের তুলনায় অনেকটাই বেশী হওয়ায় দেশের সাধারণ জনগণসহ সুশীল সমাজ ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ এক চরম উৎকন্ঠাময় পরিবেশ পরিস্থিতির আশন্কা করছেন। এরই মধ্যে আমাদের পর্যটন শিল্প অনেকটাই হুমকির মুখে পড়েছে।

ফলে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারের কাছে বিনীত নিবেদন দয়া করে বর্তমানে আটককৃত বিএরপি'র নেতাকর্মীদের মুক্তি দিয়ে ও সংবিধানে তত্তাবধায়ক সরকারকে পুনর্বহাল করে দেশ ও জাতিকে হরতাল ও হানাহানি মুক্ত একটি দেশ উপহার দিন।


দেশ ও জাতি আপনাদের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

ধন্যবাদ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×