জানলাটা পুরো খোলা যায় না। খুলতে গেলেই ক্যাচক্যাচ শব্দ করে। ধুলোবালি আর ময়লা জমে বৃদ্ধের চোখের ছানির মতো অবস্থা। যেটুকু খোলা থাকে ওখান দিয়েই রুমের সব আলোবাতাস চলাচল করে। নাইলে কবেই দম আটকে মরে যেতাম।
মেসের অন্যরা আমাদের তিনজনকেই একটু ইয়ে নজরে দেখে। একে তো ওরা অনেক জুনিয়র তার উপর প্রায়ই উৎকট আর উদ্ভট গন্ধ শুকতে পায়। সৈকততো একদিন বলেই বসল 'কোন মাদক সম্রাটদের পাল্লায় পড়লাম'। অতএব অলটাইম দরজা বন্ধ।
'আমি বেদুঈন, আমি চেঙ্গিস। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ' কিংবা 'তাজি বোররাক আর ঊচ্চৈঃশ্রবাঃ বাহন আমার' এই শব্দগুলো, এই বাক্যগুলো,এই চিৎকারগুলো যখন বন্ধ দরজার মেহগনি কাঠের পালিশ করা পাল্লা ভেদ করে ওদের কানে গিয়ে ধাক্কা দেয়, ওরা হয়তো বলে বসে 'পাগল নাকি?'
ঠিক তখনই 'আমি উন্মাদ, আমি উন্মাদ। আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ' শুনে আমার সাথে সাথে বর্ধমানের ওই ঝাঁকড়া চুলের মহান পুরুষকেও রেহাই দেয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


