২.
দাম্পত্য জীবনে যেমন রাগ-অনুরাগ-বিরাগ থাকে বিদ্যুত বিভাগের সাথেও আমার ঠিক তেমনি। এই ভরদুপুরে আমার সাথে গাল ফুলিয়ে চলে গেলো রুম থেকে। অগত্যা সেই আধ খোলা জানলার পাশে গিয়ে বসলাম।
নিঃশ্বাসগুলো দীর্ঘনিঃশ্বাসে পরিণত হতে দেরি হল না। দেখি ওই পুলিশ কর্মকর্তার বউ ঠিকই ঘরে আছে। গরিবের বউয়ের মতো সে গাল ফুলায় না। টাকা দিয়ে কিনে রাখে সে সব - বউ, আইপিএস,জেনারেটর। আর জানলা দিয়ে ওই বউ আর আইপিএসের রূপ-গুন-ঐশ্বর্য দেখে দীর্ঘনিশ্বাস ছাড়ি আমি।
ভাবুকের মতন দেখতে থাকি ওই পুলিশ কর্মকর্তার বাড়ি আর আমার জানলার পাশে দাড়িয়ে থাকা নির্লজ্জ নারিকেল গাছটাকে। তার চিরল চিরল পাতা যেন এক একটা সুলেমানি তলোয়ার। আর গাছটার বুকে ঝুলছে পর্নস্টারদের স্তনের মত কয়েকটা ডাব।
আরও উপমা খোজার জন্য আমিও ড্যাবড্যাব করে তাকিয়ে আছি ডাবগুলোর দিকে। খেয়াল করলাম এইমাত্র পালিশ করা চকচকে বুটের মতন রঙ গায়ে মাখা একটা কাকও আমার দিকে তাকাচ্ছে| কখনোবা ফ্যালফ্যাল করে, কখনো সরে যেতে চাইছে। তার পরও কাকটার দৃষ্টি স্লো ইন্টারনেট স্পিডের ইউটিউবের মতন আটকে যাচ্ছে আমার দিকে। তার ঠোঁট দেখে মনে হচ্ছে আমাকে যেন কিছু একটা বলবে।
আমি বললাম 'বলে ফেল,বলে ফেল'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


