একটা দিবস চাই.....
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদিও রজনী পোহালো তবুও দিবস কেন যে এলো না.. এলো না; এই গানটির সাথে বোধ হয় পরিচিত লোকের সংখ্যা নেহায়েত কম নয়। হ্যাঁ, লতা মঙ্গেশকরের কন্ঠে সেই পুরনো গানটি। অনেকের মতো নিজেও পছন্দ করি গানটি। রজনী পোহালে দিবস আসবে এটাই স্বাভাবিক, তারপরেও কোন দিবসটি এলোনা সেটাই মূল বিষয়। দিবসের মধ্যেও আজ বিশেষ একটি দিবস, নারী দিবস। মূলত যদিও এটি কর্মজীবি নারী দিবস, তবুও শুধু নারী দিবস বলেই এর পরিচিতি। ১৯০৯ সালের ২৮শে ফেব্রুয়ারী যুক্তরাজ্যে প্রথম জাতীয় নারী দিবস পালিত হয়। পরবর্তীতে ১৯১১ সালের ১৮ই মার্চ তারিখটি অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানী, সুইজারল্যান্ড সহ আরো কতিপয় দেশের কয়েক মিলিয়ন জনগণ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস হিসাবে চিহ্নিত করা হয়। ১৯৭৭ পরবর্তী সময়ে জাতিসংঘে ৮মার্চ কে নারী অধিকার এবং বিশ্বশান্তি দিবস হিসাবে স্বীকৃত হয়। নারী দিবস কবে, কেন ইত্যাদি আমার মূল লক্ষ্য নয়। আমি চাই একটি দিবস। একটি পুরুষ দিবস। মা দিবসের বিপরীতে বাবা দিবস আছে, কিন্তু নারী দিবসের বিপরীতে কোন পুরুষ দিবস নাই। মানতে কষ্ট হয়। সমাজের সকল নিয়ম কানুন-ই তো পুরুষরা তৈরী করে দেয়। সহানুভূতি, সম্মান বা অধিকার যাই হোক, পুরুষ শাষিত সমাজে পুরুষদের তত্বাবধানেই আজো মহা সমারোহে নারী দিবস পালিত হয়। পুরুষ দিবস কেন নেই। চাই পুরুষ দিবস।
ধন্যবাদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন