somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামীকাল থেকে শুরু হচ্ছে দশদিন ব্যাপী কম্পিউটার মেলা

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এখন চলছে সাজসজ্জা। মার্কেটের প্রতিটি স্টলই বেলুন আর ফেস্টুন আবৃত্ত করছে। ১৪ মার্চ বৃহস্পতিবার থেকে এখানে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী দেশের সর্ববৃহৎ একক কম্পিউটার প্রদর্শনী ‘সিটিআইটি ২০১৩’।

এবারও প্রদর্শনীর বিশেষ আকর্ষণে আছে বিভিন্ন পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার ছাড়াও বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলোর সুসজ্জিত প্যাভিলিয়ন।

বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকছে সেলিব্রেটি শো। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ এবং রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।

বুধবার (১৩ মার্চ) বিসিএস কম্পিউটার সিটিতে প্রদর্শনীর বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন আহবায়ক এএনএম কামরুজ্জামান।

এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রদর্শনীর অভ্যর্থনা সাব কমিটির মজিবুর রহমান স্বপন, স্পন্সর সাব কমিটির আকতার হোসেন খান, মিডিয়া সাব কমিটির রফিকুল আলম, ডিসিপ্লিন সাব কমিটির মাজহারুল ইমাম সিনা, অবকাঠামো ও লজিষ্টিক সাব কমিটির নাজমুল আলম ভূইয়া জুয়েল, অর্থ সাব কমিটির মনজুরুল হক মোমিন, প্রোগ্রাম ও ম্যানেজমেন্ট সাব কমিটির আল মামুন খান, প্রচার সাব কমিটির রফিকুল ইসলাম, প্রাইজ সাব কমিটির একেএম আতিকুর রশীদ, উদ্বোধনী সাব কমিটির জিয়াউল হাসান ছিদ্দিক এবং ক্লোজিং সাব কমিটির জাহিদুল আলম।

এ সম্মেলনে স্যামসাং ইলেকট্রনিক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং (আইটি) আবুল হাসনাত সোহেল, বাংলালায়ন কমিউনিকেশনসের হেড অব মার্কেট কমিউনিকেশন জিএম ফারুক খান এবং জেরক্সের হেড অব অপারেশনস জেরিফ আফতাব উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙ্গিনায় ২ লাখ বর্গফুট জায়গায় ‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ বার্তায় এ প্রদর্শনী শুরু হচ্ছে। এ দেশি প্রদর্শনীতে আইসিটির সুপরিচিত ব্যান্ডের কম্পিউটার সামগ্রী ছাড়াও ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠানে সুলভে প্রযুক্তিপণ্য বিক্রি করা হবে।

এ সব পণ্য সামগ্রীর মধ্যে আছে কম্পিউটার হার্ডওয়ার সফটওয়্যার, নেটওয়ার্ক ডাটা কমিউনিকেশন, ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবন ধারাভিত্তিক প্রযুক্তিপণ্য এবং বিশ্বের বিভিন্ন খ্যাতনামা আইসিটি ব্যান্ড ডিসপ্লে করার জন্য থাকছে প্যাভিলিয়নের ব্যবস্থা।

মেলায় থাকছে একাধিক আলোচনা অনুষ্ঠান, কম্পিউটার বিষয়ক অনুষ্ঠান, বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, গুনীজন সংবর্ধনা, শিশু চিত্রাংকন প্রতিযোগীতা, গেমিং প্রতিযোগীতা, ডিজিটাল ফটোগ্রাফী প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতা, রক্তদান কর্মসূচী ইত্যাদি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর এবং বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের সভাপতি আফতাব-উল-ইসলাম উপস্থিত থাকবেন।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রবেশমূল্য ১০ টাকা। এবারও স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

এ ছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে প্রবেশে অগ্রাধিকার পাবেন। প্রতিদিন প্রবেশ টিকেটের ওপর র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে আকর্ষণীয় সব প্রযুক্তিপণ্যের পুরস্কার।

এবারের আয়োজনের প্ল্যাটিনাম স্পন্সর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা বাংলালায়ন কমিউনিকেশন, গোল্ড স্পন্সর আসুস, ক্যাসপারস্কি, স্যামসাং এবং জেরক্স। মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এটিএন বাংলা, দৈনিক ইত্তেফাক এবং এবিসি রেডিও।

এ প্রদর্শনীর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সরাসরি কাজ করবে বাংলানিউজ২৪.কম।

সূত্র
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×