somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডলফিন...এক বুদ্ধমান জলজ প্রাণী...

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডলফিন তিমি এবং পরপয়েজের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রানী। পৃথিবীতে প্রায় ৪০টি প্রজাতির ডলফিন রয়েছে। ১.২ মিটার(৪ ফুট) দৈর্ঘ্য এবং ৪০ কেজি (৯০ পাউন্ড) ওজন (মাউয়ের ডলফিন) থেকে শুরু করে ৯.৫ মিটার (৩০ ফুট) দৈর্ঘ্য এবং ১০ টন (৯.৮ লিট; ১১ স্টোন) ওজন পর্যন্ত বিভিন্ন আকারের ডলফিন দেখা যায়। পৃথিবী জুড়েই ডলফিন দেখা যায়, বিশেষ করে মহীসোপানের কাছের অগভীর সমুদ্রে। ডলফিন মাংসাশী প্রানী, মাছ এবং স্কুইড এদের প্রধান খাদ্য। ধারণা করা হয় দশ মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে ডলফিনের উদ্ভব। ডলফিনকে সবচেয়ে বুদ্ধিমান প্রানিদের কাতারে ধরা হয়। বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খেলোয়াড়সুলভ মানসিকতা মানবসমাজের কাছে ডলফিনকে খুবই জনপ্রয় করে তুলেছে।

বেশিরভাগ ডলফিনের তীব্র দৃষ্টি আছে, জলে কিংবা স্থলে একই ভাবে কার্যকরী, এবং যদিও তাদের মাথার দুপাশে অবস্থিত দুটি কর্ণ খুদ্র কিন্তু তাদের শ্রবণ শক্তি দশ বা বার জন পূর্ণবয়স্ক মানুষের শ্রবণ শক্তির সমান বা তারও বেশী।

ডলফিনকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে বিবেচনা করা হয়, যদিও এটা ঠিক কিভাবে বুদ্ধিমান বলা কঠিন। তাদের স্বভাব, চাল চলন, বুদ্ধিমত্তা বিচার বিশ্লেষণের জন্য বন্ধীদশায় এবং জলে উন্মুক্ত; উভয় প্রকারে গবেষণা করা হয়ে থাকে।

ডলফিনের শিকার ধরার এক মজার পদ্ধতি রপ্ত করেছে, যা অন্য সামুদ্রিক প্রাণী থেকে দৃশ্যত সম্পূর্ণ আলাদা। সমুদ্রের উপকূলের যেখানে পানির স্বল্পতা আর মাছের খুব আনাগোনা, সেখানে ডলফিনের একটি ছোট দল মাছ শিকারে নেমে পড়ে। একটি ডলফিন বৃত্তাকারে ঘুরতে থাকে আর লেজের বাড়ি দিতে দিতে সাঁতরাতে থাকে, তাতে বৃত্তাকার জুড়ে পানি ঘোলা হতে থাকে, বৃত্তাকারের ভিতরে আঁটকে পরা মাছ শিকারির ঘের ভেবে লাফিয়ে লাফিয়ে বৃত্তাকার অতিক্রম করার চেষ্টা করতে থাকে, আর বৃত্তাকারের বাহিরে অপেক্ষমাণ ডলফিন স্থিরাবস্থায় মুখ হাঁ করে থাকে, দিক্বিদিক জ্ঞানশূন্য হয়ে মাছ গুলো বৃত্তাকার অতিক্রমে শূন্যে লাফ দিতেই ঢুকে পড়ে হাঁ করে থাকা ডলফিনের মুখে। বিনা দৌড়ঝাঁপেই বেশ আনন্দেই শিকার ধরে ডলফিনের সেই ছোট্ট দল।


............চলবে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×