somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বার্থ....

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




স্টেশন, বড় আজব আর করুণ একটি জায়গা।বিষণ্ণ বিকেলগুলোতে মন খারাপ করে দেয়ার মতো অসংখ্য উপকরণ ছড়ানো ছিটানো থাকে এই স্টেশনগগুলোতে।যার একটি ই মনের মধ্যে হাহাকার ডেকে আনার জন্য যথেষ্ট।
দাদুবাড়ি ময়মনসিংহ থেকে নানুবাড়িতে আসছিলাম। ট্রেনে করে যাবো। কিন্তু ট্রেন আসতে তখনো প্রায় দু-তিন ঘন্টা।প্রচণ্ড রোদের কারণে একটু ছায়ার আশায় যখন এদিন-ওদিক তাকাচ্ছি তখনি চোখ পড়লো একপাশে সাজিয়ে রাখা সারি সারি টিনের কৌটার দিকে।যার ইই এএকটু ছায়া পড়ছে তপ্ত প্লাটফরমে।একটু ছায়ার লোভে সেই ডিব্বাগুলোর পাশে দাঁড়াতেই একটা দৃশ্য দেখে আমার চোখ আটকে গেলো।
সারি সারি ডিব্বার পাশে একজন রুগ্ন মহিলা তার ৬/৭ মাসের বাচ্চাটিকে নিয়ে এলোমেলো ঘুমিয়ে আছেন।সারা রাজ্যের ক্লান্তি ভর করেছে তাঁর চোখে-মুখে।অথচ কি অবলীলায় ই না তারা ঘুমাচ্ছে!!নোংরা প্লাটফরম, লোকজনের কোলাহল, সূর্য রশ্নী কোনো কিছুই তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারছে না।এই মহিলার হাহাকার বোঝার জন্য নিশ্চয়৪ই কোনো মনো-বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।যে কেউ তাকালেই বুঝতে পারবে তাদের দীনতা,দারিদ্র্যতাতার কথা।কিন্তু কত মানুষ এই ঘুমন্ত মা-ছেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু ভুলেও কেউ ঘুরে তাকাচ্ছে নাহ।আর দু'একজলেও চোখে মুখে একটা বিরক্তিকর ভঙির রেখা টানছে।আবার অনেকে এমনভাবে তাকাচ্ছে যেন এটাই স্বাভাবিক!!!এখনকার পৃথিবীতে অন্যের দুঃখ,দীর্ণতা,হতাশায় কারোর ই কিছু যায় আসে না।

সব কিছুকে গা-সওয়াভাবে গ্রহণ করার আশ্চর্য এক ইকক্ষমতা আমরা অর্জন করে ফেলেছি...।কৃত্তিমতার এই পৃথিবীতে এই ক্ষমতা থাকাটা জরুরী।
শিশুটি জেঁগে উঠেছে।কাঁদছে না, বা কোনো হৈইচৈই ও করছে নাহ।অদ্ভুত এক নিঃসঙ্গতা নিয়ে বসে আছে শিশুটি।আশ্চর্য চোখে দেখছে স্টেশন নামের এই জায়গাটির ব্যস্ততা।দেখছে অন্যের বাড়ি ফেরার আকুলতা।কিন্তু এই শিশুটি কি কখনো বাড়ি ফেরার স্বাদ উপলব্ধি করতে পারবে?
হয়তো এবার শিশুটির ক্ষিধে লেগেছে।তাই সে তার মাকে জাগানোর আপ্রাণ চেষ্টা করছে।কিন্তু রুগ্ন মায়ের কানে যেন ক্ষুধার্ত শিশুর আর্তনাদ ঢুকছে না।অনেকক্ষণ ব্যর্থ চেষ্টার পর এটাই যেন স্বাভাবিক এমন ভান করে হামাগুড়ি দিয়ে বাদামের খোসা মুখে পুরছিলো শিশুটি।
হয়তো এই শিশুটির মাও জানে না কে এর বাবা।হয়তো শিশুটি আরেকটু বড় হলেই তার মা তাকে ফেলে চলে যাবে কোনো অজানা গন্ত্যবের ট্রেনে। বিশাল এই স্ট্যাশনের বুকে জায়গা আদায় করে নিবে শিশুটি।কি নাম হবে তার জানেন? হ্যাঁ,স্টেশন সন্তান।এখানেই সে হামাগুড়ি দিয়ে হাঁটা শিখবে।পেটের তাগিদে ভিক্ষা করবে,ছোটোখাটো চুরি-বাটপারিতে ধীরে ধীরে জড়িয়ে পরবে।৭/৮ বছরে বিড়ি ফুঁকবে।এক্টা সময় পর আরো ভয়াবহ কাজে জড়িয়ে পরবে হয়তো।এভাবেই সে বড় হবে জিবনের বিকৃত দিকগুলোকে সঙ্গী করে।এটাই যে তার নিয়তি।
নিয়তির নিয়ম ভেঙে বেরিয়ে আসার শক্তি প্রকৃতি সবাইকে দেয় না।প্রকৃতি যে বড়ই নিষ্ঠুর।

কি ভেবে পকেট থেকে একটা একশ টাকার নোট বের করে ঘুমন্ত মায়ের কাছ দিয়ে যেতে চেয়েও পারলাম না।কারণ তার দুঃখের চেয়ে আমার ১০০ টাকার দাম অনেক বেশি।আমিও যে এই কৃত্তিম পৃথিবী থেকেই স্বার্থপর হওয়ার শিক্ষাটা অর্জন করে নিয়েছি।



[বিঃদ্রঃ সত্য ঘটনা অবলম্বন]
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×