গ্রাফিক ডিজাইন প্রসঙ্গ...
২৪ শে আগস্ট, ২০০৬ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কে যেন বলেছিলেন এক অদ্ভুত উটের পিঠে চলেছে বাংলাদেশ। কিন্তু তার চেয়েও অদ্ভুত এদেশের মানুষগুলো। হোক শিক্ষিত কিংবা মুর্খ, দরিদ্র কিংবা বিত্তশালী। প্রতারণা, মিথ্যা, সুবিধাবাজী আর জুচ্চুরি ছাড়া মানুষগুলো যেন আর কিছুই চোখে দেখে না। যে কোন শহরে গেলে প্রায়ই দেখবেন চোখে পড়ছে বড় বড় সাইনবোর্ড কিংবা বিল বোর্ড। এখানে গ্রাফিক্স ডিজাইন শেখানো হয়। তিনমাসের কোর্স। ফি মাত্র.... টাকা। গ্রাফিক ডিজাইন শিখুন; উন্নত ভবিষ্যত গড়ুন। নিঃসন্দেহে একটি আকৃষ্টকর আহবান। একজন সাধারণ ছাত্র-ছাত্রী কিংবা শিক্ষাথী এক বিজ্ঞাপনেই কুপোকাত। কথা বলছি গ্রাফিক ডিজাইন সম্পর্কে। বাংলাদেশে গ্রাফিক ডিজাইনের চর্চা কোথায় হয় কারা করান এরকম প্রতিষ্ঠান আদৌ আছে কি, কিংবা থাকলে কোনগুলো? আমি জানতে বহু চেষ্টা করেছি। পাইনি। তবে অনেক লিফলেট বা পোস্টার দেখি। অমুক মালিট মিডিয়া,অমুক একাডেমীতে গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ কোর্স চলছে। যোগাযোগ করে দেখি তারা গ্রাফিক ডিজাইন নয় গ্রাফিক্স ডিজাইন শেখাচ্ছেন। এর মধ্যে এডবি ফটোসপ, এডবি ইলোস্ট্রেটর, কোয়ার্ক একপ্রেস, কোরেল ড্রও অন্যান্য অ্যাপ্লিকেশন শেখাচ্ছেন। এবং কোস শেষে যথারীতি গ্রাফিক্স ডিজাইনের উপর সার্টিফিকেট প্রদান করছেন। আমার প্রশ্নএই সফটওয়ারগুলো গ্রাফিক ডিজাইন হলো কিভাবে? এগুলো যদি গ্রাফিক ডিজাইন হয় তা হলে ডেক্সটপ পাবলিকেশনস বা ডি.টি.পি কোন টি? গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়গণ দয়া করে বলবেন কি গ্রাফিক ডিজাইন ও ডি.টি.পির মধ্যে তফাৎ আছে কি? যদি থাকে তা হলে আপনারা কেন গ্রাফিক ডিজাইনের কথা বলে ডি.টি.পি শেখাচ্ছেন ? গ্রাফিক ডিজাইন ও ডিটিপি কি একই বিষয়? যদি তাই না হয় তা হলে কেন প্রতারণা করছেন?
তবে কি আজ দেশ শিক্ষা ব্যবসায়ীদের দখলে?
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন
সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন...
...বাকিটুকু পড়ুন
চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে...
...বাকিটুকু পড়ুন