মুদ্রা-(2)
২৬ শে আগস্ট, ২০০৬ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুদ্রা - 2
ক্যান সে আমারে এত বেশী পুড়ায়
কও দেখি আমারে
সেতো কোন দিন পুড়ে নাই
এ তুষের আগুনে
ধীরে ধীরে।
অসতর্ক অবুঝ শিশুর মত
কি আগ্রহে দেশলাইর শলা
ঘষেছ আমার বুকের গভীরে
তুমিতো কোন দিন বুঝবে না
মোম মাখানো কাঠি কিভাবে
পুড়ে ধীরে ধীরে।
মোম ভালবাসা কোন দিন
বুঝ নাই তুমি
বুঝেছ সংসার, মোহ
আর শরীরের ক্ষিদে সব
পাথরে পাথর ঘষে
কখনও কখনও জ্বলে না আগুন
কিন্তু এখানে শুধু
আগুনেই জ্বলে
হৃদয়ের অতল তলে।
সকালের শেয়াল যেমন শেষ
কামড় দেয় মৃত পশুর মাংসে
ভালোবাসার অভূক্ত পবিত্রতা
ছিলোনা তার চেয়ে বেশী?
বাজারের সসত্দা মেয়ে মানুষ
তাদেরও ধর্ম থাকে একটা
অলিখিত মুদ্রার চুক্তি
কি অচেনা বৃক্ষ তুমি
জগৎ সংসারে
থুথু চিঠাই আমি
তোমার বুকের ফুলদানিতে
তুমি পৃথিবীতে এখন
থুথুর চেয়ে ঘৃণার
এক অচল মুদ্রা
পড়ে থাকা ডাস্টবিনের নোংরাতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং...
...বাকিটুকু পড়ুনইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
ভূমিকা: মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের...
...বাকিটুকু পড়ুন