বড় হওয়ার জ্বালা
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষগুলো বড় হয়। দেখার চোখ দিনকে দিন প্রসারিত হয়। দেখতে শিখে জীবনের শত রঙের আর শত ঢঙের বাহারগুলো। পৃথিবীর প্রাণপণ ঘুর্ণনে মানুষগুলো ধীরে ধীরে নিজেকে নতুন নতুনভাবে চিনতে থাকে প্রতিদিন। সবকিছুর সাথে বাড়তে থাকে আরো একটা বিষয়। যা মোটেও ভাল কিছু নিয়ে আসেনা তার জন্য! কী বলব এটাকে! আত্বগরিমা? অহমিকা? ফ্রয়েড (Sigmund Freud) সাহেব হয়ত এটারই নাম দিয়েছেন ইগো (EGO)।
ইগোটা তার মধ্যে ধীরে ধীরেই বাড়তে থাকে... হয়ত সে খেয়ালও করে না। এই ইগো জিনিসটার রয়েছে আশ্চর্যবোধক ফলাফলহীন প্রভাব। কিছু কিছু প্রাণী (অবশ্যই মনুষ্য প্রাণী) এই ইগোইস্টিক ন্যাচারকে অতীব যত্নে লালন করে। পর্যায়ক্রমে তারা সুপার ইগোইস্টিক ক্রিয়েচারে পরিণত হয় একসময়। নিজে নিজে কষ্ট পায়। দুঃখবোধ তাদেরকে দূরারোগ্য রোগের মত কুড়ে কুড়ে খায় সময়ে অসময়ে।
কথাগুলো কী জন্য লিখেছি? অবশ্যই মানুষকে দেখে... পর্যবেক্ষণ করে বড় হতে নিরন্তর চেষ্টা করতে থাকা মানুষগুলোকে। তারা বড় হয় ঠিকই।
শুধু ছোট হয়ে যায় সুখগুলো... কমে যায় মনকে ভাল করে দেয়া গভীর নিশ্বাসগুলো।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন