somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিক্ত কথাগুলো

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কথা তিতা। কথাগুলো তবে সত্য। এবং হজম করা খুবই কঠিন। কেননা এদেশের বেশিরভাগ মানুষের সত্য কথা হজম করতে খুব কষ্ট লাগে। বদহজম হয়ে যায় অনেকের। ক্রিকেটে তাসকিন এবং সানির নিষিদ্ধ হওয়ার পর পার্শ্ববর্তী দেশের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে, আমাদের মনের হাজারো ক্ষোভ ঝাড়লেও ঠিক পরক্ষণেই তাদের কাপড় পরে, তাদের স্যাটেলাইট চ্যানেলে মজে যায় আমাদের ৯০% মানুষ। কিছু কিছু অতি আধুনিককে দেখা যায় হিন্দিতে কিছু ‘বাতচিত’ করতে পারলে নিজেকে ডিগ্নিফাইড মনে করে। বাজারে গিয়ে ‘কারিনা’ কিংবা ‘পাখি’ কাপড় খুঁজে। সেলিব্রেটি হিসেবে আইডল মনে করে ওপারের হিন্দি জানাওয়ালা রঙিন জগতের মানুষদের! এমনকি তাদের পরিচালিত ওয়েবসাইটে গিয়ে ঢুঁ মারে খবরের জন্য। আমাদের দেশের অনেক উচ্চপদে ভারতীয়রা আসীন হয়ে আছে। দেশপ্রেম আমাদের ভারতের চৌদ্দগোষ্ঠী উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ থাকে! মাঝে মাঝে আমাদের কর্পোরেট আর প্রভাবশালী নেতাদের অনেকের ভারতের প্রতি অন্ধপ্রীতি দেখে লজ্জ্বাই লাগে। বাংলাদেশ থেকে ৩৭১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স নিয়ে যায় ভারত! এই বিশাল দেশটির রেমিট্যান্স প্রবাহের ৫ম স্থানে রয়েছে এই ছোট্ট বাংলাদেশ!(উৎসঃhttps://en.wikipedia.org/wiki/Remittances_to_India)

কয়েকদিন আগে ওপারের এক বাংলাভাষী ভারতীয় খুব তাচ্ছিল্য নিয়ে একটা পোস্ট দিয়ে বলছিল বাংলাদেশ আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে ভারতের ওপর চরমভাবে নির্ভরশীল। আমাদের পররাষ্ট্রনীতিও নাকি উনাদের দয়া-দক্ষিণায় চলে। সুতরাং আমাদের উচিত নয় বেশি ‘ফাল ফালানো’! ভাবলাম উনার কথাগুলো কি অসত্য? আমাদের প্রায় অনেককিছুই তো বৃহৎ রাষ্ট্রটির প্রভাবে ‘খারাপভাবেই’ প্রভাবিত। আমাদের অনেকেরই নিজের কিছু করার মুরদ নাই। কিন্তু কেউ একজন কিছু করলে বা করতে চাইলে তাকে যাচ্ছেতাইভাবে নিচে নামিয়ে আনতে সামান্যতম কুন্ঠাবোধ করি না। আমার প্রশ্ন হলোঃ পরোক্ষভাবে তাদের উপর নির্ভরশীল হয়ে কতদিন আর সামনের দিকে যেতে পারবেন? ‘দাদা, দাদা’ করে মুখে ফেনা তুলে আর উনাদের সকল সামাজিক এবং সাংস্কৃতিক পণ্যের ভোক্তা হয়ে কীভাবে নিজের সামাজিক, সাংস্কৃতিক ভিত্তিকে শক্তিশালী করবেন?
আমাদের চট্টগামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে-- নিজোর নেক হানাও ভালা(নিজের জামাই কানা হোক, তবুও ভালো)। এই প্রবাদটির মধ্যে একান্ত নিজের কিছুর প্রতি প্রবল সুন্দর একটা অনুভূতি আছে। কেননা মানূষটা একান্ত নিজের যা অদ্ভুতভাবে মন ভালো করে দেয়। শুধু এই অনুভূতিটাই যদি আমাদের প্রাত্যহিক সামাজিক জীবনে বুকের গভীরে ধারণ করতে পারি, আমার প্রিয় দেশটির অবস্থান বিশ্ব দরবারে আরো সুসংহত এবং আরো রঙিন হতো।
কোনো জাতিই পরগাছার ন্যায় বেঁচে থাকতে পারে না। উন্নতির শিখরে তার আরোহণ করা কখনও হয়ে উঠে না যদি অবচেতনভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। বাইরে থেকে কোনো অবতার এসে আমাদের উন্নতি ঘটিয়ে দিবে না।
ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি কবিতার কয়েকটি চরণ আমার বেশ ভালোলাগেঃ
“...কতরূপ স্নেহ করি/
দেশের কুকুর ধরি/
বিদেশের ঠাকুর ফেলিয়া’’
ইশ! আমার প্রিয় মাটির সকল মানুষের মধ্যে যদি কবির অসাধারণ অভিব্যক্তিটা বুকের গভীরে ধারণ থাকতো!
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×