নুর মোহাম্মদ চৌধুরী
ঘুনপোকা-
ঘরের কাঠখুঁটো খেয়ে খেয়ে
মনের কাঠখুঁটোতে ঢুকেছ।
আজ বিষণ্ণতায় তোমাকে মনে করি, মনে করি অতীত প্রহর।
একদিন তোমার কাঠ কাঁটা ক্যার ক্যার আওয়াজ শুনে
বড়ই অবাক হতাম। তোমায় দেখার সাধ হত।
পড়ার টেবিলে যখন গভির রাতে শুনতাম তোমার ক্যার ক্যার আওয়াজ
নির্ঘুম চোখে তোমাকে কটাক্ষ করতাম।
মনে মনে খুব করে বকতাম।
কি জানি,সেই থেকেই তুমি আমার পিছু নিয়েছিলে কিনা।
সেদিনতো রজনীর কিছুটা সময় ছিল আমার কষ্টের
আজ প্রতিটি ক্ষন তুমি ধ্বংস বহাও হৃদয়ে
কি যে বাঁধ ভাঙার আওয়াজ,কি নির্মম। নির্বাক আমি-
মোনালিসা হয়ে পৃথিবীর সকল প্রেম দিয়েছিলে উপচে করে,
সপ্ন হয়ে দেখিয়েছিলে অনিমেষ আলোর ফোয়ারা।
শিখিয়েছিলে গভির করে ভালবাসতে,একদম অন্ধেরমত।
আমি তাই করেছিলাম।
ভুলের প্রায়চিত্ত এতোটাই কঠিন,আবেগের যন্ত্রণা এতোটাই নির্মম
লোভের পরিনাম এতোটাই ঘৃণিত
ঘুনপোকা তোমা থেকে জানলাম।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


