somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাভ ইস নাথিং জাস্টি মিসিং..৯

০২ রা মে, ২০১৩ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন খারাপের গল্প লেখতে ভালো লাগেনা আমার। মন খারাপের গল্প লেখতে লেখতে এমন হয়েছে অবস্থা, এখন আর মন ভালোই থাকেনা। এ কোন মসিবতে পড়ে গেছি!

নীলমেয়ে, তুমি নীল আকাশে উড়ে গেছো। আকাশ হয়তো তোমার থেকে অনেক দূরে। কিন্তু আমার তাতে কিছুই যায় আসেনা। আমার চিন্তার সবটুকুজুড়ে কেবল- তুমি কতো দূরে। আকাশকে ছোঁয়া যায়না। শুধু দূর থেকে দেখা যায়। কিন্তু তোমাকে দূর থেকেও দেখা যায়না। ধরা-ছোঁয়া তো আরো আরো দূরের কথা। সুতরাং আমার কাছে এখন তুমি আকাশের চেয়েও বেশি দূরে। দূরতম গ্রহে।

আমি কখনো অস্ট্রেলিয়া যাইনি। কোনোদিন যাবোওনা। আমি ব্রিজবেন চিনিনা। আমার চিনতেও ইচ্ছে করেনা। আমি মেলবোর্ন চিনিনা। চেনার ইচ্ছেও জাগেনা। আমি জানি, তুমি এখন ব্রিজবেন-মেলবোর্ন চষে বেড়াও। তোমার স্বপ্নেরা এখন তোমার মতোই রঙিন। তোমার মতোই প্রাণচঞ্চল আর বিলাসী।

আমি নিতান্তই নস্টালজিক মানুষ। অতীত আর অতীতের সুখ আকড়ে থাকতেই আমার ভালো লাগে। অতীতের কল্পনায় ডুবে থাকতেই আমি স্বাচ্ছন্দ বোধ করি। আমার তাই ভাবতে ইচ্ছে করেনা, তুমি চলে যাওয়ায় আমি কী হারিয়েছি। আমার কাউকে বলতে ইচ্ছে করেনা, আমার প্রতিটি রাত কী নিদারুণ করুণ আকুতিতে ডুবে থাকে। আমি তোমাকেও আর বলবোনা এসব। আমার দু:খ জ্বালা আর হারানোর গল্প।

আমায় ভালোবেসেছো, নাকি বাসোনি। এই প্রশ্ন এখন অবান্তর। জীবনের জন্য ফেলে চলে যাওয়ার পর এসব ভাবনা নিছক অর্থহীনই শুধু নয়, হাস্যকরও বটে। আমি আর হাস্যকর কিছুর জন্ম দিতে চাইনা। আমার বোধ আর সুখ স্মৃতি নিয়ে কেবল বেচে থাকতে চাই। জানি কষ্ট হবে। নতুন করে ভালোবাসতে পারার ইচ্ছে জাগবে। খুজে ফিরতে মন চাইবে, নতুন কোনো গাঢ় নীল রঙের রাধিকাকে। কিন্তু না; আমি সম্পূর্ণ হয়ে বাচতে চাই কেবল নিজের ভিতর। হতে পারে আমার নিজের ভিতরটা খুব সংকীর্ণ। কিন্তু তাতে অনায়েসেই জায়গা হবে আমার। দাতে দাত চেপে বেচে থাকা আমি শিখে ফেলেছি। জোর করে হয়তো ভোলা যায়না, কিন্তু তারপরও বেচে থাকতে হয়। ওই বেচে থাকার পথটাই এখন আমার।

ব্রিজবেনের আলো ঝলমল সন্ধ্যের চেয়ে আজিজ মার্কেটের সন্ধ্যে আমার অনেক প্রিয়। মেলবোর্নের আকাশ ছোয়া অট্টালিকা আর চোখ ধাধানো রাস্তা ঘাটের চেয়ে আমার যানজটে ভরা ঢাকা অনেক ঋদ্ধ। তোমার ব্রিজবেন আর মেলবোর্নে প্রাণ নেই। তোমার ব্রিজবেন আর মেলবোর্নে জীবন নেই- প্রেম নেই। আছে কেবল নষ্ট কাম আর কামনা।

আমি জানি, শিশুমেলার গেটের কথা তুমি ভুলে গেছো। ভুলে গেছো জাকারিয়ার করিডোর আর সিলিং ফ্যানের কথা। তোমার এ সব ভোলারই কথা। এসবের ঐশ্বর্য বোঝার মন তোমার ছিলোনা। প্লাস্টিকের কৃত্রিমতায় প্রাণের স্পন্দন খোজা অহেতুক বোকামী।

অস্ট্রেলিয়ান তোমাকে আমার মন ধরেনা; আমার মন বরং পড়ে থাকে মেঘনার শহরে বেড়ে উঠা তোমাতে। যে বিলীন হয়ে গেছে অনেক আগে। আমার ভালোবাসার সমান্তরালে। আমার মন পড়ে থাকে, সেই তোমাতে- কে পাগল থাকে আমার ঘুম জড়ানো গলা শোনার দূর্দমনীয় কামনায়। যে পাগল থাকে তার বুকের ভাজে আমার মুখ টেনে নেয়ার নেশাগ্রস্ত বাসনায়।

আমি জানি, ভালোবাসা রং বদলায়। তোমার মনের আকাশের চেয়ে দ্রুততম গতীতে। কিন্তু আমার জানা ভুল প্রমানিত হয় আমার কাছেই। আমার ভালোবাসা রং বদলাতে পারেনা। আমার ভালোবাসা হয়ে থাকে আগের মতোই; প্রবল সন্দেহপ্রবন- বেখেয়ালী আর একরোখা। আমি এখনো ঠিক আগের মতো করেই ভাবি- তুমি কিভাবে শোও। কিভাবে তুমি ঘুম থেকে উঠে প্রথমবার চোখ খোলো। আমার ভালোবাসা এমনই। তোমার অস্ট্রেলিয়ান রোদে শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার পরও বেচে থাকে ফেলে আসা স্মৃতি আকড়ে ধরে।

আমি জানি। ভালোবাসা আসলে কিছুইনা, শুধু মাত্র স্মৃতি আকড়ে ধরা ছাড়া। লাভ ইস নাথিং জাস্ট মিসিং...
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×