somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় ইচ্ছে করছে ডাকতে...

১০ ই মে, ২০১৩ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব দরোজা বন্ধ হয়ে গেছে। সামান্য একটু আলোও আসতে পারবেনা আর। তোমার সব আলো-অন্ধকার এখন আমার থেকে হাজার আলোকবর্ষ দূরে। যে দূরে পৌছানো যায়না। পৌছানো সম্ভব না।

দিনগুলো এখনো আগের মতো। রাত পেরিয়ে এখনো ভোর হয় রোজ। এখনো সকাল সকাল আমার কন্ঠটা তোমার পছন্দের স্বর বয়ে বেড়ায়। সবই ঠিকঠাক চলে। আমার ভিতরের বিরহের মোটা দাগটা পৃথিবীর কোথাও পড়েনি। কেউ তাই বুঝেনা ভিতরজুড়ে কী ভীষণ ঝঞ্জা বয়ে যায় অনবরত। কী তীব্র বাসনায় আমি তোমাকে কামনা করি, তা কাউকে বলিনা। এখন আর এসব বলা উচিত নয় আমার। আমি বুঝি। মন বুঝেনা। নিজেকে বোঝানো যায়। মনকে বোঝানো যায়না। আমি নিজে কে? আমার মন আবার কে? এ প্রশ্ন আমার মাথা কুড়ে কুড়ে খায়। কিন্তু জবাব মেলেনা।

যা কিছু হয়ে গেছে, সব দায় আমার। তাই হয়তো দায়ের ভারটাও বহন করতে হচ্ছে আমাকেই। কতো চেষ্টা করি- ভুলে যাবো তোমাকে। মুছে দিবো সব শ্বাসের ঘ্রাণ। তোমার ছোয়ার দাগ। কিন্তু কিছুই পারিনা। তুমি হয়তো সে ক্ষমতাই আমাকে দাওনি।

সন্ধ্যে নামলেই তোমাকে মনে পড়ে খুব। মাথাটা ঝিম ধরে থাকে। তোমার কন্ঠ, তোমার হাসি, তোমার আহ্লাদী ডাক খুব জ্বালায়। এসবকে আমি পারিনা উপেক্ষা করতে। বরং তোমাকে খুব ডাকতে ইচ্ছে করে। ইচ্ছে করে তোমার কাছে এক ছুটে চলে যাই। জানি গ্রহন করবেনা, ফেলে দিবে নিদারুণ অবহেলায়। তবুও আমার ইচ্ছে করে। মনকে তো বোঝানো যায়না। মন তো কিছুই বোঝেনা...

তুমি আচল পেতে রাখোনা
আমি আসছি চলে,
তুমি চোখ বুজোনা, বুজোনা
আমি এলাম বলে...




সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৩ সকাল ১০:০০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×