somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাভ ইস নাথিং জাস্ট মিসিং ১২

০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১১ সালের রোজার ঈদের কথা মনে পড়ছে। মাস দিন তারিখ কিছু মনে নেই। শুধু মনে আছে, তুমি আমার সাথে ছিলে। সকালে ঘুম থেকে উঠেছিলাম এক পেট ক্ষুধা নিয়ে। তারপর বাইরে বেরিয়েছিলাম খাবার খোঁজে। তখনও ঢাকার রেস্তোরাগুলো খুলেনি। একটা দুইটা পাঁচটা রেস্তোরা ঘুরে খাবার নিয়ে ফিরেছিলাম। খেয়েছিলাম একসাথে।

খাবার আনতে আনতেই তোমার যাওয়ার সময় হয়ে গেছে। মুরগীর স্যুপ আর পরোটার দুই এক লুকমা খেয়েই তোমার ফেরার তাড়া। আর আমার তাড়া তোমাকে আরো একবার কাছ থেকে দেখার।

আজ তিন বছর পর ওইদিনটার কথা মনে পড়ছে। আগের রোজার ঈদের পরও মনে পড়েছে। আজ একটু বেশি। পৃথিবীতে সব কিছুই ধ্বংসশীল- শুধু মনে পড়া ছাড়া। মনে পড়ার যন্ত্রণা ভোলা যায় না। অবশ্য তুমি মনে হয় ভুলতে পারো।

একটা সময় তোমাকে কাছে পেলেই ভয়ানক অহঙ্কারী হয়ে উঠতাম আমি। আজ আর সে সুযোগ নেই। এখন আমি যেকোনো ভাবে একটাবার তোমাকে দেখতে চাওয়ার পাগল। ছুঁতে না পারলে আপত্তি নেই। কণ্ঠ না শুনলে আপত্তি নেই। আপত্তি নেই তুমি আমার চোখে চোখ না রাখলেও...

যাবার সময় তো তুমি বলে গেছো, আমি নাকি ভালোবাসতেই শিখিনি। আসলেই তাই। তুমি শেখাওনি কেনো? আজ এই প্রশ্ন অর্থহীন। আজ অনেক কিছুই অর্থহীন। কিন্তু এই যে তোমাকে আমার মনে পড়া। এই স্মৃতির ধুলোপড়া পথ থেকে তোমার স্মৃতি কুড়ানো, এসব কি ভালোবাসা না? তুমি তো ভালোবাসা বুঝো, তুমি কি বলো?

আসলে কি জানো, এই যে মনে পড়া, তোমাকে মিস করা ভালোবাসা শেষ পর্যন্ত এই-ই। যে দিন তোমার পৃথিবীটা সম্পূর্ণ সঙ্কুচিত হয়ে আসবে, সেদিন হয়তো আমাকে মনে পড়বে তোমার। তখন দেখো, মিস করা ছাড়া ভালোবাসা বলতে কিছু আছে কিনা...
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×