গতকাল ইফতারী শেষে কারওয়ান বাজার আমার অফিস থেকে বের হলাম । আমার বাসা মিরপুর তাই আমি সাধারণত এনটিভি ভবন থেকে হেটে ফার্মগেট গিয়ে তারপর গাড়ীতে উঠি । এটিএনবাংলা ক্রস করতেই আমার পেছন থেকে কে জেনো আমার পায়ে ইচ্চাকৃতভাবে চোট মারল । ব্যথা পাবার কথা আমি অথচ পিছু তাকিয়ে দেখি ওই লোক হাটার গতি থামিয়ে তার পায়ের দিকে তাকিয়ে ব্যথা অনুভব করছে । আমি আমার হাটার গতি থামাইনি কারন গত ৩ বছর আগে এরকম কায়দায়ই আমি মিরপুর ১০ এ ফল পট্রির ভেতরের গলিতে ছিনতাই এর শিকার হয়েছিলাম । তো আমার চোখে চোখ পড়তেই সে আমাকে ডাকছে , - এই ভাই এদিকে আসেন ? আশেপাশে লোকজন তেমন নেই তবে আমার সামনের দিকে আছে তাই আমি হাটছি আর পিছু তাকাচ্চি । সে যখন দেখলো আমি সহানুভূতি দেখাতে পিছু যাচ্চিনা তখন সে বলল -এই ব্যাটা এদিকে আয় , এদিকে আয় ? আমার সন্দেহ আরো বেড়ে গেলো , আমার সামনের দিকে লোকজন দেখতে দেখতে পেয়ে কিছুটা সাহস নিয়ে এবার আমিই তাকে ডাকছি - আয় সাহস থাকলে সামনের দিকে আয় , আঁধারের দিকে ডাকোছ ক্যান ? তার বুঝতে বাকি রইলো যে , আমি কাহিনী বুঝে ফেলেছি । তাই সে আর সামনে না এসে পেছনেই ব্যাক করল । সে যদি পথিক হত তাহলে অবশ্যই ফার্মগেটের দিকে যেত । আগে ঠুশ খেয়েছি তো তাই এখন হুশ হয়েছে । কেউ পেছন থেকে ইচ্চাকৃত পায়ে চোট দিয়ে কিংবা বডি টাচ করে ব্যথা অনুভব করলে ভুলে ও স্যরি বলতে যাবেন না ? গেলেই কিন্তু বাঁটে পড়বেন । সব সময় এমন পরিস্হিতিতে হাটা না থামিয়ে বরং হাটার গতি বাড়িয়ে দিবেন ? নয়তো খবর আছে ।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।