somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহানবীর সাথে তুলনা করে বক্তব্য : দিরাইয়ে বিক্ষোভ-প্রতিবাদ : প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুনামগঞ্জের দিরাইয়ে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সাথে সুরঞ্জিত সেনগুপ্তের তুলনা করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে৷ মিছিল মিটিংয়ের মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামান্তরে৷

সোমবার আসরের নামাজের পর হাজার হাজার জনতা দিরাই পৌর শহরে জুতা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছে৷ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন কারা হয়েছে৷

প্রতিবাদ সমাবেশে সুরঞ্জিত সেনসহ বক্তব্য প্রদানকারীকে মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেয়ার আহবান জানানো হয়৷ অন্যতায় সর্বস্তরের মুসলমানকে নিয়ে দূর্বার আন্দোলন ঘোষনা করার হুমকি দেয়া হয়েছে ৷

উল্লেখ্য,রবিবার উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সংবর্ধনায় বক্তব্য কালে ইউপি চেয়ারম্যান আকিকুর রেজা মধু মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সাথে সুরঞ্জিত সেনগুপ্তের তুলনা করে বক্তব্য প্রদান কে কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষ হতে না হতেই ফুসে উঠেন এলাকাবাসী৷ ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনগণ মিছিল সহকারে ইউপি চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে তাকে অবাঞ্চিত ঘোষণা করে৷ দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে৷

সুরঞ্জিত সেনগুপ্তের উপস্থিতিতে মুসলমানদের ধর্মীয় অনুভোতিতে আঘাত করে বক্তব্য প্রদানে সুরঞ্জিত সেনগুপ্তের ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ করে এ বক্তব্যের নিন্দা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইসলামী সংগঠন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে ৷

এদিকে, উপজেলা বিএনপি ও ওলামা দল ওই বক্তব্যের প্রতিবাদে সোমবার বিকেল ৪টায় পৌর শহওে বিক্ষোভ মিছিল করেছে৷ বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহন করে৷

থানা পয়েন্টস্থ রেন্টি তলায় ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির মিছিল পরবর্তী পথ সভায় বক্তব্য রাখেন- মুফতি মুজাহিদ উদ্দিন, মাওলানা নুরউদ্দিন, মাওলানা মাহবুবুল হক চৌধুরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আমিরুল হক, মাওলানা মুখতার হোসাইন চৌধুরী প্রমুখ৷

বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের উপস্থিতিতে তার সাথে নবী করিম (সাঃ) এর তুলনা করে বক্তব্য প্রদান করা হলেও তিনি তার বক্তব্যে এনিয়ে কোন প্রতিবাদ না করায় বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলমানের ধর্মীয় অনুভূতিতে তিনি আঘাত করেছেন৷

এজন্য সুরঞ্জিত সেনসহ বক্তব্য প্রধান কারীকে মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেয়ার আহবান জানানো হয়৷ অন্যতায় সর্বস্তরের মুসলমানকে নিয়ে দূর্বার আন্দোলন ঘোষনা করা হবে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, মধু চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ‘শেষ নবীর উম্মত হওয়ার জন্যে আগের নবীরা আপসোস করছিলেন- ঠিক তেমনি ভাবে আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা রেল মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এলাকার নাগরিক হওয়ার জন্য অন্যন্য এলাকার মানুষের আফসোস করছে’৷


জিয়াউর রহমান লিটন, দিরাই
সিলেটনিউজ২৪.কম
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×