somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার বাংলা ব্লগ সম্পাদক আটক

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন ম্যাগাজিন সোনার বাংলাদেশ ডটকম ও সোনার বাংলা ব্লগ সম্পাদক আমিনূল মোহায়মেনকে শনিবার বিকেল ৩টার সময় গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী আছিয়া মোহায়মেন।

আসিয়া জানান, তাদের ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ তার স্বামীকে আটক করে। আটকের সময় পুলিশ তার ব্যক্তিগত কম্পিউটার, মোবাইল ফোন, ব্যাংক চেক বই, শিক্ষাগত সনদপত্র ও পাসপোর্ট নিয়ে গেছে।

আটকের পর থেকে আছিয়া তার স্বামীর কোন খোঁজ পাচ্ছেন না বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী কারাবন্দি নেতাদের ফাঁসির দাবিতে শাহবাগে ছাত্র-যুব মহাসমাবেশ থেকে সোনার বাংলা ব্লগকে জামায়াতপন্থী আখ্যা দিয়ে বন্ধ করার দাবি জানানো হয়।

একই সময় সরকার বিরোধী গণমাধ্যম দৈনিক আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম ও বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টিভি বন্ধেরও দাবি জানানো হয়।

এই দাবির পর থেকে সারা দেশে দৈনিক আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম ও ইনকিলাবের কপিতে অগ্নিসংযোগ করে সরকার সমর্থকরা।

গত মঙ্গলবার ঢাকার মতিঝিলে নয়া দিগন্ত কার্যালয়ে হামলা এবং কাগজের গোডাউন ও গাড়িতে অগ্নিসংযোগ করে সরকার সমর্থকরা। জুরাইনে পত্রিকাটির প্রেসেও অগ্নিসংযোগ করা হয়।

অন্যদিকে সরকার সমর্থক বিভিন্ন গণমাধ্যমে সোনার বাংলা ব্লগ বন্ধের পক্ষে ব্যাপারে ব্যাপক প্রচারণা চলে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও সরকার সমর্থক কিউনিটি বাংলা ব্লগগুলোতেও ব্লগটিকে সরকার বিরোধী হিসেবে প্রচার করে বন্ধ করে দেয়ার পক্ষে প্রচারণা চালায় সরকার সমর্থক ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্টরা।

গত শুক্রবার রাতে শাহবাগের আন্দোলনে সম্পৃক্ত ব্লগার ও স্থপতি আহমেদ রাজীব হায়দার শোভন নিহত হন।

ব্লগার রাজীব নিহত হওয়ার পর শনিবার বিকেলে শাহবাগের জমায়েত থেকে ঘোষণা দেয়া হয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সোনার বাংলা ব্লগকে ব্লক করে দিয়েছে। একই দিনে আটক হলেন সোনার ব্লগের সম্পাদক আমিনুল মোহায়মেন।

উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে ‘সকল মতের মিলন মেলা’ স্লোগান নিয়ে সোনার বাংলা ব্লগটির যাত্রা শুরু হয়। বন্ধ হয়ে যাওয়ার আগে প্রায় আড়াই বছরের মধ্যে মত প্রকাশের ক্ষেত্র হিসেবে জনপ্রিয়তা লাভ করে।


ফেসবুক হইতে সংগ্রহকৃত
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×