somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকায় পারমাণবিক বর্জ্যের ট্যাঙ্কারে ছিদ্র

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াকিমা (ওয়াশিংটন): নতুন করে ভূগর্ভস্থ ছ'টি ট্যাঙ্ক ফুটো হয়ে মাটিতে মিশছে পরমাণু বর্জ্য৷ এতদিন এই সংখ্যাটি ছিল ১৭৭৷ প্রাথমিক হিসাব বলছে এখনও পর্যন্ত ৪০ লক্ষ লিটার তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক থেকে৷ এই ঘটনা আমেরিকার ওয়াশিংটন প্রদেশের৷ মার্কিন বাজেটে প্রতি বছরে প্রায় দুশো কোটি ডলার বরাদ্দ হয় এখানকার হ্যানফোর্ড নিউক্লিয়ার রিজার্ভেশনের পরমাণু বর্জ্য নিয়ন্ত্রণ করার কাজে৷ কিন্ত্ত প্রকল্পের ব্যর্থতা চিন্তা বাড়াচ্ছে মার্কিন প্রশাসনের৷

নাগাসাকি শহরের অভিশাপ লেগেছে ওয়াশিংটনের? আমেরিকার উত্তর-পশ্চিমের প্রত্যন্ত প্রান্তের এই প্রদেশেই তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহূত প্লুটোনিয়ম বোমা 'লিটল বয়'৷ ২১ কিলোটন ক্ষমতা সম্পন্ন পরমাণু বোমায় তৎক্ষণাতৎ প্রাণ হারিয়েছিলেন ৪০ হাজার মানুষ৷ তেজস্ক্রিয় বিকিরণে মোট প্রায় আড়াই লক্ষ মানুষ মারা গিয়েছিলেন নাগাসাকি শহরে৷ পরমাণু বোমা প্রকল্পে 'ম্যানহাটন প্রজেক্ট'-এর ওপর চাপ কমাতে আমেরিকার এই ওয়াশিংটনেই প্লুটোনিয়াম বোমা তৈরির কাজ৷ একই সঙ্গে তেজস্ক্রিয় পরমাণু বর্জ্যগুলিকে নষ্ট করে ফেলার কাজও শুরু হয় 'হ্যানফোর্ড নিউক্লিয়ার রিজার্ভেশন' কেন্দ্রে৷

কিন্ত্ত এতদিন ধরে এখানে যে পদ্ধতিতে পরমাণু বর্জ্য বিশেষ ভাবে তৈরি ট্যাঙ্কারের মধ্যে রাখা হয়ে এসেছে সেই পদ্ধতি ত্রুটিমুক্ত নয়৷ কিন্ত্ত যখন ধরা পড়েছে এই ত্রুটি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে৷ ট্যাঙ্ক ফুটো করে ক্রমশ মাটিতে মিশতে শুরু করেছে তেজস্ক্রিয় বর্জ্য৷

পরমাণু বর্জ্য পদার্থর মাটিতে মিশে যাওয়ার গটনা স্বীকার করেছেন ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লি৷ কিন্ত্ত এক সাংবাদিক বৈঠকে তিনি ভরসা দিয়েছেন, এখনই আতঙ্কিত হয়ে পড়ার কোনও কারণ নেই৷ মাটিতে মিশলেও ভূগর্ভস্থ পানিস্তর পর্যন্ত পৌঁছতে অন্তত কয়েক বছর সময় লাগবে পরমাণু বর্জ্যর৷

তবে প্রশাসকের এমন আশ্বাসবাণীতে ভরসা পাচ্ছেন না কেউই৷ সরকারি ভাবেই জানিয়ে দেওয়া হয়েছে, পরমাণু বর্জ্য পদার্থগুলিকে প্রথমে বিশেষ ভাবে নির্মিত পাত্রে ভরা হয়৷ তারপর সেই পাত্রগুলিকে ভূগর্ভস্থ ট্যাঙ্কের মধ্যে জমিয়ে রাখা হয়৷ মার্কিন প্রশাসন জানিয়েছে, এতদিন হ্যানফোর্ড সাইটের অন্তত ১৭৭টি ভূগর্ভস্থ ট্যাঙ্ক থেকে ক্রমশ বেরিয়ে আসছিল পরমাণু বর্জ্য৷ এ বার তাতে যোগ হল আরও ছয়টি ট্যাঙ্ক৷ বছরে প্রায় ৬০০-১২০০ লিটার করে তেজস্ক্রিয় প্রতি বছর মিশছে মাটিতে৷ অনুমান, এখনও পর্যন্ত অন্তত ৪০ লক্ষ লিটার বর্জ্য ইতিমধ্যেই মাটিতে মিশেছে৷

আতঙ্কের আরও বড় কারণ হ্যানফোর্ড সাইটের পাশেই কলোরাডো নদীর উপস্থিতি৷ মাত্র ৪০০ গজ দূরে থাকা এই নদীর দৈর্ঘ্য প্রায় দু' হাজার কিলোমিটার৷ ওয়াশিংটন ছাড়াও আমেরিকার ওরেগন রাজ্যের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এই বিশাল নদী৷ হ্যানফোর্ডের একটি স্বেচ্ছাসেবী সংস্থা দাবি করছে, পরমাণু বর্জ্য জমিয়ে রাখার জন্য বিশেষভাবে নির্মিত এই ট্যাঙ্ক ও পাত্রগুলি তৈরি করা হয়েছিল কুড়ি বছর কাজ করার উপযুক্ত উপকরণ দিয়ে৷ ইতিমধ্যেই কুড়ি বছরের অনেক বেশি সময় পার হয়ে গিয়েছে৷ তাই এবার ক্ষয় শুরু হয়ে গিয়েছে ট্যাঙ্কার এবং পাত্রগুলির৷

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেবলমাত্র হ্যানফোর্ডেই অন্তত ২ হাজার কোটি লিটার পরমাণু বর্জ্য জমিয়ে রাখা হয়েছে৷ ইতিমধ্যেই যেভাবে মাটির গভীরে এই তেজস্ক্রিয় বিষ মিশছে তাতে বেশ চিন্তায় রয়েছে প্রশাসন৷ গভর্নর জে আশ্বাস দিলেও তিনি নিজেও যে বেশ চাপে রয়েছেন তা বোঝা যায় তার পরমাণু নীতি থেকেই৷ প্রশাসনিকভাবে ওয়াশিংটন ঘোষণা করেছে, পরমাণু বর্জ্য নিয়ন্ত্রণ বিষয়ে ঢিলেঢালা নীতি একেবারেই মেনে নেবে না তার সরকার৷ সূত্র: বিবিসি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×