somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরমোনাইর পীরসাহেব, নিজেকে আপডেটেড করুন, ১২১ বছর পিছিয়ে আছেন।

০৯ ই মার্চ, ২০২৫ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১২১ বছর আগে আবিষ্কৃত বিমান ইউটিউব দেখে নতুন করে বানিয়ে আকাশে ওড়ানোকে আপনার কাছে নোবেল পুরস্কার পাওয়ার মতো আবিষ্কার বলে মনে হতেই পারে, কিন্তু আমরা যারা বিজ্ঞান পড়েছি, আমাদের কাছে এটা কোনো আবিষ্কারই না। এর মূল্যায়ন করার কিছু নেই। বিশ্ব এসব দেখলে হাসে। ইউটিউবে এমন লাখ লাখ ভিডিও আছে, যা দেখে ঘরে বসেই RC plane বানিয়ে ফেলা যায়।

আপনারা কোনোদিন ক্ষমতায় গেলে কেমন দেশ গড়বেন, কেমন সমাজ গড়বেন, কাদেরকে মূল্যায়ন করবেন, তা বুঝাই যাচ্ছে৷ কিছুদিন আগে ফরিদপুরে এক সব্জিওয়ালা 'হুজুর'কে দিয়ে মিথ্যা অভিযোগ দিইয়েছিলেন, থানা ঘেরাও করেছিলেন এবং আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রশাসন-পুলিশ ও মহানগর বিএনপির আহ্বায়ক আমার বাবার বন্ধু জ*ঙ্গী কাকার দ্রুত হস্তক্ষেপে সে যাত্রায় বেঁচে যাই। তবে জ*ঙ্গী কাকা ও কবি আবু জাফর দিলু কাকা আমাকে বিনা অপরাধে থানায় ওসির সামনে সব্জিওয়ালার কাছে ক্ষমা চাইতে বলেন। আমি ক্ষমা চাইনি।

অথচ সেই সব্জিওয়ালা আমার জমির দখলদার প্রতিবেশী শুকরিয়া বেকারির সামনের ফুটপাতের হকার শংকর দাসের স্ত্রী বিজলীর সঙ্গে সব্জিবিক্রির আড়লে আমার বাড়ির প্রবেশপথ রুদ্ধ করে পৌরসভার রাস্তা বেদখল করে আড্ডা ও প্রায় প্রতিদিন মাইকে শব্দদূষণ করে আমাদের ঘুম-শান্তি-পড়ালেখায় ব্যাঘাত ঘটাতেন। ৫ বছর ধরে সুন্দরভাবে অনুরোধ করে কাজ না হলে প্রশাসন-পুলিশকে জানানোর কথা বলায় ডিসি-এসপি গোনেন না বলে জানিয়ে দেন তিনি। আগে থেকেই ছেঁড়া পাঞ্জাবি দেখিয়ে আমার বিরুদ্ধে উক্ত মহিলার সাথে মিলে মারধর ও শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ দেন/দেয়ার চেষ্টা করেন। সিসি ফুটেজ প্রকাশ করে আমি সে যাত্রায় বেঁচে যাই।

এরপর থেকে সেই পক্ষটি সক্রিয় আছে আমাকে বারবার বিপদে ফেলার! কাজেই, আমি বলব আপনি একটু ইন্টারনেটে বিজ্ঞানভিত্তিক ভিডিও ঘাঁটাঘাঁটি করুন। দেখুন এসব এমনকি পার্শ্ববর্তী ভারতের বাচ্চারাও বানাতে পারে। ৩ বছর আগেই দেখুন (কমেন্টের লিংকে) এই বাচ্চাটি কী সুন্দর RC প্লেন বানিয়েছে। এটাই বড় আকারে বানিয়েছে বাংলাদেশের ঐ ছেলে, এতে বীরত্বের কিছু নেই। এমন কিছু করে দেখাক, যা নতুন তত্ত্ব্ব নিয়ে প্রতিষ্ঠিত, যা আগে কখনও কেউ করেনি, তাহলে আমরাই বাহবা দেবো।

একশ বছর আগে আমাদের ঢাবি ফিজিক্সের সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইন্সটাইনের সাথে কাজ করেছেন। বোসন কণার নামকরণ হয়েছে তাঁর নামে। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বেতার আবিষ্কার করেন। এঁদের কথা কি আপনারা ভুলেও কোনোদিন বলেন, মূল্যায়ন করেন? করতে দেখিনি। আর আপনি অনুকরণ করে বানানো প্লেনের মূল্যায়ন চাচ্ছেন! দেব দুলাল গুহ।

বিস্তারিত: https://www.facebook.com/share/1Bfmur8Mct/
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২৫ রাত ১০:০১
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×