somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

/:) খুব মিস করছি /:)

২৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কিছুদিন যাবত আমি অনেককিছুই খুব মিস করছি। তন্মধ্যে সবচাইতে বেশি মিস করছি খেলাকে। অনেকদিন(!) ধরে আমার প্রিয় খেলা এবং প্রিয় খেলোয়াড়ের কোন খেলার শিডিউল নেই, যার কারণে দেখতেও পারছি না। কি যে করি!! /:)


যে খেলাগুলোকে আমি খুব মিস করছি, সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখা যাক, কতটুকু করতে পারি।

যারা যারা আমার ব্লগ দেখেছেন, তারা নিশ্চয় অবগত আছেন আমার সবচাইতে পছন্দের খেলা সম্পর্কে। কারণ, আমি ব্লগে যে ৪টি পোষ্ট দিয়েছি, ৪টির সাথেই সরাসরিভাবে উক্ত খেলাটির সম্পর্ক আছে।

তারপরও যারা জানেন না, তাদেরকে বলছি, আমি টেনিস সবচাইতে বেশি পছন্দ করি। এবং অবশ্যই ছেলেদের টেনিস, মেয়েদের নয়। কারণ, আমি টেনিস খেলা দেখি শুধুমাত্র ছেলেদেরটাই। মেয়েদেরটা সাধারণতঃ আমার দেখা হয় না।
আর আমার দ্বিতীয় পছন্দ ফুটবল।

তো শুরু করি!!!


* আমি খুব মিস করছি রজার ফেদেরারকে, ফেদেরারের খেলাকে।

*
খুব মিস করছি রজার ফেদেরার বনাম রাফায়েল নাদাল ম্যাচ। সর্বশেষ দেখেছিলাম এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল ম্যাচ। মাদ্রিদ ওপেনের ফাইনাল খুব দেখার ইচ্ছে থাকা সত্বেও দেখতে পারিনি। কারণ, সেদিন ডিশের কানেকশনে অনেক বড় একটি সমস্যা হয়েছিল। ভেবেছিলাম, ফ্রেঞ্চ ওপেনে দেখব ফেড বনাম রাফার ম্যাচ। কিন্তু রাফা আগেই বাদ পড়ে গিয়েই আমার পরিকল্পনায় প্যাঁচ লাগিয়ে দিল। তারপর ভাবলাম, উইম্বলডনে দেখব এই দুইজনের দ্বৈরথ। কিন্তু এইখানেও গোলমাল বাধালো রাফা। কি আর করব!! :(

*
বুঝতেই পারছেন, এখন ফুটবলের ব্যাপার-স্যাপার। হ্যাঁ, আমি মিস করছি লিভারপুলের খেলা। সর্বশেষ লাইভ ম্যাচ দেখেছিলাম গতবছরের ডিসেম্বর মাসে। আর এ বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের চেলসির সাথের খেলা দুটির হাইলাইটস দেখেছিলাম। তাও আবার পুরোটুকু নয়। যাই হোক আগের কথায় ফিরে আসি, ডিসেম্বরের পর টেনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম জন্য আর ওদিকটায় আমার উঁকি দেয়া হয়ে ওঠেনি। এই ক্ষেত্রে পাঠকরা আমাকে স্বার্থপর বলতে পারেন। কারণ, গত বছর টেনিসের ইউএস ওপেন আর এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল দেখার পর অবসর(!) সময় কাটাচ্ছিলাম। সে জন্যেই ফুটবলের দিকে নজর দিয়েছিলাম। ঘটনা সত্যি। তবে এ বছরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আমি পুরোটাই লাইভ দেখেছিলাম। এবং আমি অবশ্যই ছিলাম বার্সেলোনার সমর্থক। ম্যানচেষ্টার ইউনাইটেডকে কেন যেন আমার পছন্দ হত না। হত না লিখলাম কারণ, ফুটবলে আমার সবচাইতে অপছন্দের খেলোয়াড় ক্রিষ্টিয়ানো রোনালদো। এখন রোনালদো তো আর ম্যানইউতে নেই। তবে আমি লিভারপুলের সমর্থক অনেকদিন ধরে। প্রসঙ্গতঃ বলে রাখা দরকার, আমার কাছে চেলসিকেও ভালো লাগে না।

আপাততঃ এইটুকুই লিখলাম। এই বিরক্তিকর পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। :)
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:১৮
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×