এই যে শ্রাবণ নামছে
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২৭০৭০৯
এই যে শ্রাবণ নামছে
এই যে শ্রাবণ
আমার তেঁতুলপাতায়
এইখানে হিজলবনে শিরায় শিরায়
এই যে রক্তের স্রোতে সে
কী নিবিড় আবেশে
এই ফুলঝরা সকালের সুর
এই ডাকে কাঁপছে সুদূর
এই কাদাবন প্লাবন ডাকে
কোথাও পাহাড়ে পাহাড় কাঁপে
উপত্যকা লীন
হায় দিবসের যতো দিন
এই যে সকালে
আমি আছি জেগে আছি
কার পাহারায় কার পাহারায় কে জানে
আমার দেয়ালে আঁকা গাঁয়ের নাম
আমার মশারিতে বিজলিচিহ্ন
আমার সিক্তচুল
আমার ভুরুতে কাঁপছে বকুল
একটা আকাশ এঁকে টোটেমের রাত
একটা মাঠ এঁকে অনিমেষ সংহার
এই যে শ্রাবণ নামে
এই যে আমের বনে
কোথাকার ঘ্রাণের জাদুকর
চুল তার মাটির দীঘল পথ
এই যে শ্রাবণ
আমি শূন্যতা
সকাল ১১টা ৩০
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন