২৮০৭০৯
আমরা জিপ নিয়া ঘুরাঘুরি করি ইদানীং
জিপগাড়ি চলে ভালো
উপরে চাল নাই
ক্ষেতের আইলে তরমুজের বিচি
ইরিন ইরিন
সেচযন্ত্র বিকল
বর্ষায় দরকারও নাই
সুর্মাদানি খালি হয় পুনরায়
যার চোখে সন্ধ্যা নামে
আমরা প্রদক্ষিণ করি মাঠ আর ময়রা
সদলবল ব্যাঙের ডাক
ফুলকুমার ছাতাকে হত্যা করে হাঁটে
হাপুসবর্ষায় ভিজে যায় মধ্যবিত্ত বিলাস
প্লাবিত হয় ছোটোলোক সাবঅলর্টান
তুমি মিয়া পার্কের হিরু
তোমার বাইকের চাকায় হাওয়া নাই
উল্টা গান করো
আযান হইতেছে
মাথায় কাপড় দেন আম্মা
আমার মা এইসব দেখে দেখে শাদা
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


