আমার বাড়ী গ্রামে। ঢাকায় এসেছি বছরখানেক হলো। রোজ মার সাথে কথা বলি, কথা না বলে থাকতে পারিনা। কয়েকদিন আগে মার কাছে শুনেছিলাম আমাদের পাশের বাড়ীর এক দিদির বিয়ের কথা। যার সাথে বিয়ে ঠিক হয়েছে উনি শহরে থাকেন, উচ্চশিক্ষিত এবং ভাল একটা চাকরীও নাকি আছে। কিছুটা অবাক হয়েছি কারন এই দিদির সাথে একটা ছেলের কয়েকবছরের সম্পর্ক ছিল। ছেলেটি খুব শিক্ষিত নয়, সেনাবাহিনীতে চাকরি করে। মার কাছে শুনলাম প্রথম প্রথম মেয়েটি রাজি না হলেও বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজী করানো হয়েছে। আর ৫/৬ দিন পরেই বিয়ে। আজ শুনি মেয়েটির প্রাক্তন প্রেমিক বিয়েবাড়ী এসে উপস্থিত। সেখানে এসে প্রথমে ফিলমি কায়দায় মেয়েটির সাথে সাক্ষাৎ করার চেস্টা, পরে চিৎকার ও উচ্চস্বরে কান্নার সাথে অবিকল বাংলা সিনেমার মতো ডায়লগ - এ বিয়ে হলে আমি মরে যাব, ওকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না ইত্যাদি। স্বাভাবিকভাবেই ছেলেটিকে উত্তমমধ্যম ও ঘাড়ধাক্কা িয়ে বের করে দেয়া হয়েছে। কিন্তু তার আগে আমাদের গ্রাম ও আশেপাশের গ্রাম থেকে লোকজন জড়ো হওয়া শুরু করেছে। এ অন্চলে এরকম ঘটনা কখনো ঘটেনি।
বিয়ে ভেঙে গেলে আমি অবশ্য খুশিই হবো। ভালবাসা নামক বস্তুটি পৃথিবী থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল, এ ধরনের ঘটনা আমাদের হৃদয়কে যদি সামন্য হলেও যদি নাড়া দেয় ক্ষতি কি?
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।