somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বেগম জিয়ার [শেখ হাসিনার] মনে রাখা উচিৎ, আমারও ভোট দেই। সামনে ইলেকশান আসছে"

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেসবুকে অনেক ধরনের ব্যক্তির সাথে আমি সংযুক্ত। আমরা সবাইই তাই। তবে আমাদের অনেক সময় ফেসবুক গ্রুপ বলে কিছু থাকে, যেখানে মোটামুটি এক মতের মানুষেরাই থাকেন। তাই দেখা যায় যে, সবাই সেই গ্রুপগুলোতে লেখালেখি করলেও মুল ফেসবুকে তারা অনেকটাই অনুপস্থিত।

কিন্তু তারপরেও বাইরে যে কিছুই লেখা হয় না, তাও ঠিক না। অনেকেই আছেন, যাঁরা নিয়মিত লেখেন। তার বাইরে কিছু প্রোপাগান্ডাও চলে। যেমন চলছে সাম্প্রতিক কালে।

এরই ফাঁকে আজকে একটা কমেন্ট চোখে আসল। এক ছাত্রী, রাজনীতি ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহী নয়, সে লিখেছে, "বেগম জিয়ার মনে রাখা উচিৎ, আমারও ভোট দেই। সামনে ইলেকশান আসছে"।

কথাটা আমার খুব মনে গেঁথে গেছে। লেখা আকারে আমরা যাই ছাপাই না কেন বা প্রকাশ করি না কেন, আমি সব সময়ে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের একটি কথা ভুলতে পারি না। উনি বলেছিলেন, জনগণ যদি পেপারের কলাম পড়ে ভোট দিতে যেত, তা হলে ২০০১ সালের নির্বাচনে আওয়ামি লিগ অবশ্যই জিতে যেত।

জনগণ কি ভাবছে, তা সর্বোচ্চ রাজনীতিবিদদের জানতে হয়। তাদের জনগণের কাছাকাছি যেতে হয়। আমাদের দেশের বিভিন্ন দলের প্রধানগণ উনাদের চারপাশের লোকদের কথা শুনেই সিদ্ধান্ত নেন। তা উনারা সরকার পরিচালনায় থাকুন বা বিরোধী শিবিরেই থাকুন। চিত্রটা একই ধরনের।

তার উপরে গেল পঁচিশ বছরে পাচ-বছর-মেয়াদের "লুটপাটের গণতন্ত্র" কায়মে হবার পরে যেন ব্রিটিশদের সেই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার মত কিছু চালু হয়েছে এ দেশে। পাচ বছর পর পর মালিকানা বদল। তফাৎ হল, এখন আমার স্বেচ্ছায় গোলামীর দড়ি পছন্দ করে, সিল মেরে, রাষ্ট্রকে জানিয়ে দেই। আর রাষ্ট্র বেশি সিল পাওয়া লোকগুলোকে একসাথে করে বলে যে ভাই ও বোনেরা, এইবার আপনাদের পালা!

সেই হুইসেল বাজাও শেষ, পরে কি হবে, তা ভাব্বার সময় বা ফুরসত উনাদের কারোই থাকে না। সবাই তখন পরবর্তি যতকয় পুরুষ পর্যন্ত চালানো যায়, সেই পরিমাণ দূর্নীতি করা শুরু করে।

এভাবেই দেশ চলছে। জনগণের কিছুই হয় নাই। আমি তো দেখি, জনগণের চাপে না পড়লে সরকার বা রাষ্ট্র কিছুই করে না। আজ বাঙলাদেশ উন্নতি করছে, সরকার প্রধানরা সেই কৃতিত্ব প্রথমে তার সরকারের এবং উনাদের চেলাগুলো সেই কৃতিত্ব সরাসরি সরকার প্রধানকে দিয়ে দেন। জনগণের ভাঁড়ে পড়ে থাকে ফুটা পয়সা। কিংবা তাও থাকে না অনেক সময়ে।

সম্প্রতি তিন দিনে এতোগুলো প্রাণ ঝরে গেল, তার কোন জবাবদিহিতা নেই কোন পক্ষ থেকেই। সহিংসতা করাটা সভ্য দেশের কোন নাগরিকের আচরণ হতে পারে না। আর ধর্মের নামে করাটা তো রীতিমত ধর্ম বিরুদ্ধ কাজ। ইসলামের আদি কালেও শাসকরা ধর্মের ব্যাপারে জোর করেন নাই। আমাদের এই প্রেক্ষিতে প্রথম চার খলিফাদের উদাহরন দিলে উনাদের খাটো করা হবে।

কিন্তু উনাদের পরে বংশানুক্রমিক রাজতন্ত্রের নামে যে ইসলামি খলিফাতন্ত্র ছিল, তাতেও শাসকরা আমাদের দেশের যে কোন আমলের যে কোন সরকারের চেয়ে অনেক সভ্য ছিলেন। তাঁরা বিচক্ষন ছিলেন। বিচক্ষন ব্যক্তিদের সমাদর করতেন। প্রজাদের কথা শুনতেন। কেউ কেউ তো ছদ্মবেশে প্রজাদের খেদমত করেছেন বলে অনেক কাহিনীই চালু আছে।

শাসকদের অনেক গুণ থাকা লাগে। মেকিয়াভেলির বইয়ে সে সব গুণের কথা বিস্তারিত বলা আছে। আর অতি সংক্ষেপে আছে রবীন্দ্রনাথের "গান্ধারী আবেদন" বা "কর্ন-কুন্তি সংবাদ" নামে একটা কাহিনী কবিতায়।

সে সব মানলেও না হয় চলত। কিন্তু আমাদের দেশে এর কোন কিছুরই বালাই নাই। আছে অশিক্ষা বা কুশিক্ষা, মিথ্যা বলা, চুরি করে বড় লোক হবার বিভিন্ন কাহিনী। নতুন প্রজন্ম আমাদের পুরাতন প্রজন্ম থেকে অনেক মেধাবী, উদ্যোগী, কঠোর পরিশ্রমী। তারা একবার জেগেছে। তারা আবার জাগবে। আর সেই জাগরণে ভেসে যাবে সব পুরাতনি।

লেখার শুরুরে বেগম জিয়রা কথা বলেছি। শুধু উনিই না, শেখ হাসিনার জন্যও কিন্তু একই কথা প্রযোজ্য। তরুণ প্রজন্ম উনাদের কারুকেই ছাড়বে না। আর তখনই হবে আসল পরিবর্তন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×