এমন স্বপ্ন দেখা শিখলে তুমি কবে,
পাওনা গুলো চুকিয়ে দেওয়া কি করে ভাবলে এতো সহজ হবে !
অনাবৃষ্টির এই হ্মণে ইচ্ছে ডানায় উড়িয়ে নিয়েছো মেঘ
কোন নতুন স্বপ্ন দেখার ছলে ?
কখনো ভাবিনি স্বপ্ন দেখা শেখাতে গিয়ে তোমায়
ভয়ানক কৃষ্ণপহ্ম সেঁটে যাবে যে চোখের তারায়,
বুঝিনি জলের উপর জলের ছবি এঁকে
হারিয়ে যাব তোমার আকাশ থেকে রক্ত গোধূলি সাহ্মী রেখে |
বলতে হবে স্বপ্ন তুমি আমার থেকে দেখতে ভাল ই পারো,
এক মুহূর্তে জীবন বদলে ফেলার সহজ মন্ত্র জানো |
বদলেছো তুমি অনেক এখন
বদলেছে যে তোমার চোখের মাঝের মায়া,
যেখানে এতকাল ভেবেছি আঁকা থাকতো শুধুই আমার কায়া
অথচ সেখানে ছিলো না আমার এক বিন্দু ও ছায়া |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




