১.
ওগো সোহাগী নদীর ধবল জোয়ার
এই জ্যোত্স্না ধবল রাতে নিয়ে যাও ওগো বিরহেরে
নিয়ে যাও কলুষের দহনক্রিয়া জলের ক্ষরণে
তোমার পূর্বজন্মের জলে ডুবে ডুবে জলজ হয়ে আছি ভাসার অপেক্ষায়
তোমার জলে আমারে নাও
মালা ধূপ বিষে নীল লক্ষিন্দরে।
২.
বেহুলা গাঙের ঢেউ বাতাসে জলের কথা নিয়ে আসে,
চারিদিকে উধাও নদী ধূ ধূ মরা খাল
আমি তার উপনদী বয়ে চলি শিরায় শিরায় তবু
দুপাশে গ্রাম রেখে পানের বরজ,
ধানের চিরোল পাতার সবুজের স্মৃতি ছুঁয়ে চলি;
বেহুলা গাঙের ঢেউ বাতাসে জলের কথা নিয়ে আসে,
আমি তার সহোদরা নদী বয়ে চলি নিরবধি বুকের ভেতরে।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


