কৃপন আমি কী দিলাম তোমায় বসুধা?
করিলাম যা,হল তা সব বৃথা ।
সুকান্ত,রবি,নজরুল তোমায় দিয়েছে অনেক,
আমার হৃদয়ে বুঝি মারা আছে পেরেক ।
স্বার্থপর আমি কী দিলাম তোমায়?
পারিনি দিতে কিছু,বরং রেখেছি অবহেলায় ।
তোমায় আর কী দিব বসুধা আমার শেষ বেলায়?
তবুও আশার আলো ভেসে বেড়ায় নতুণ ভেলায় ।
বসুধা আমি যথেষ্ট ধৈর্য ধরেছি,
আরো ধৈর্য ধরতে চাই ।
তবুও বসুধা আমি তোমায় কিছু একটা দিয়ে যেতে চাই ।
বসূধা দীর্ঘ একুশ বছরে পারিলাম না দিতে কিছু,
তাইতো বসুধা আমাকে আমার কাছে লাগে বড় নিঁচু ।
তোমায় অনেক কিছু দেওয়ার আছে আমার আশা,
বসুধা তুমিই আমার সর্বশ্রেষ্ঠ ভালবাসা ।
যদি বসুধা কিছু না দিতে পারি তোমায় আমি,
তাহলে ক্ষমীয় বসুধা আমায় তুমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


