somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় জিল্লুর রহমান... কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান, ও এম. মনসুর আলী। আমাদের চার জাতীয় নেতা।

আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধ, এবং নতুন বাংলাদেশ গঠনে অবদান রেখেছেন আমাদের জাতীয় চার নেতা সহ আরো অনেক নেতা। যারা ছিলেন প্রকৃতই বঙ্গবন্ধুর সৈনিক। জীবনের অন্তিম মূর্হুতেও তারা ভুলে যাননি তাদের প্রিয় নেতাকে, তাদের আদর্শকে, তাদের দেশকে। অভিমান করেই চলে গিয়েছিলেন আবদুর রাজ্জাক ও আবদুল জলিল।



আর আজ, চলে গেলেন আমাদের অভিভাবক জিল্লুর রহমান। দেশ আজ তার এক নিবেদিত সন্তানকে হারালো।

আমরা ইতিহাস সহজেই ভুলে যাই। আমরা ভুলে গেছি মুহাম্মদ নাসিম, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, অধ্যাপক আবু সাইয়িদ, আমির হোসেন আমু , তোফায়েল আহমদ, সাবের হোসেন সহ দেশের জন্য নিবেদিত প্রাণ বীরদের।। হাজারো বেইমান আজ আমাদের চারপাশে। এসব বেইমান মীরজাফরদের ভীড়ে আমরা দেশপ্রেমিকদের, আমাদের সূর্যসন্তানদের একে একে হারিয়ে ফেলেছি।

একটা সময় আসবে যখন আওয়ামীলীগ নেতা কর্মীরা মুজিবীয় আর্দশ ভুলে যাবে। আওয়ামীলীগ থাকবে। কিন্তু সেখানে তার আর্দশ এবং তার সৈনিকরা থাকবেনা।
জিল্লুর রহমানের মৃত্যুর সংবাদ শোনার পর থেকে বুকের ভিতর গুমরে উঠেছিল। যারা ইতিহাস চর্চা করেন তাদেরও হয়তো এমনটি হচ্ছে।

যেখানেই থাকুন ভাল থাকুন।
=========================

পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। অনেকের নাম উঠে আসছে সামনে।। সাজেদা চৌধুরী, জোহরা তাজউদ্দীন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, আমির হোসেন আমু। অনেকেই এমনকি হো মো এরশাদ এর নামও বলছেন।

কিন্তু আমি মনে করি, পরবর্তী রাস্ট্রপতি হিসেবে বর্তমান স্পীকার আবদুল হামিদকেই নির্বাচন করা যেতে পারে। যারা স্পীকার ব্যক্তিগত জীবন সম্পর্কে এবং রাজনৈতিক নীতি সর্ম্পকে ধারণা রাখেন তারা নিসন্দেহে আমার সাথে একমত হবেন।

রাস্ট্রপতি পদটা এমন একটা পর্যায় যে পদে আসীন হওয়ার পর আর নীচু কোন আসনে বসাটা সমীচিন হয়না। এরশাদ বা বদরুদ্দৌজা চৌধুরীরা রাষ্ট্রপতি হওয়ার পরও আবার যেভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েছেন (আমার ব্যক্তিগত মতামত) তাদের জন্য বিষয়টা কোন ভাবেই মানানসই নহে।
রাষ্ট্রপতিরা নিজ পদ থেকে অবসরের পর নিরপেক্ষ অবস্থানে থেকে জাতীর কান্ডারীর ভূমিকা পালন করতে পারেন। তখন জাতি তাদের যোগ্য সম্মান দিতে কার্পন্য করবেনা।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×