খোদায়ী গযব পঙ্গপালের আক্রমণে বিপর্যস্ত ইসরাইল, বিশেষ সতর্কতা জারি।দেশবাসীকে বিশেষ প্রার্থণার আহ্বান ইহুদী পণ্ডিতদের
এ এক অবিশ্বাস্য ও বিরল ঘটনা। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল মিসর থেকে ইসরাইলি ভূখণ্ডে আক্রমণ চালিয়েছে। সংখ্যায় এরা কোটি কোটি। পঙ্গপালের আক্রমণে অবৈধ পরগাছা রাষ্ট্রটি বিপর্যস্ত হয়ে পড়েছে। পঙ্গপালের আক্রমণে ফসলের বিপুল ক্ষতি হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে স্থল ও বিমান থেকে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে।
এই ঘটনাকে পবিত্র কুরআন শরীফ ও ইঞ্জিল শরীফ খোদায়ী গজব হিসেবে দেখছে ইহুদি প-িতরা। পঙ্গপালের হাত থেকে পরিত্রাণ পেতে প্রার্থনা করার জন্য তারা দেশবাসীকে আহ্বান জানিয়েছে তারা।
নিউইয়র্ক টাইমস জানায়, তিন সপ্তাহ ধরে মিসর সীমান্ত থেকে ইসরাইলি ভূখ-ে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল অনুপ্রবেশ করছে। এগুলোকে ইঞ্জিল শরীফ বর্ণিত খোদায়ী গজব হিসেবে দেখছে ইসরাইলিরা। ফেরাউনের উপর গজব হিসেবে পঙ্গপালের আক্রমণ হয়েছিল। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যেও পঙ্গপালের আক্রমণ সম্পর্কে হুশিয়ার করে দেয়া হয়েছে। প্রথমবারের মতো গত ইয়াওমুল ইছনাইনিল আযিমী সোমবার ইসরাইল পঙ্গপালের আক্রমণ সতর্কতা জারি করে। এ সময় কায়রো থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমিতে প্রবেশ শুরু করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা সতর্ক করে বলেছে, বাতাস ও জলবায়ুর পরিবর্তিত অবস্থার কারণে পঙ্গপালের আন্তঃসীমান্ত অনুপ্রবেশ বেড়েছে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য ইসরাইল পঙ্গপালের বিরুদ্ধে রণপ্রস্তুতি নিয়েছে। শুরু হয়েছে স্থল ও বিমান হামলা। পঙ্গপালের গতিবিধি সম্পর্কে জানানোর জন্য খোলা হয়েছে হটলাইন।
ইসরাইলের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৫ সালের পর এই প্রথম ইসরাইলে পঙ্গপালের আক্রমণ হলো। তবে এবার যেভাবে হামলা হয়েছে ১৯৫০ এর দশকের পর এরকম হামলা আর হয়নি। হজরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনার সময়ে পঙ্গপালের আক্রমণ হয়েছিল। ইহুদিদের কথিত অবকাশ দিবসে মিসরের দাসত্ব থেকে ইসরাইলের মুক্তির কাহিনী প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, হজরত মুসা আলাইহিমুস সালাম উনার বাণী মানতে অস্বীকার করলে ফেরাউনের উপর ১০টি মহামারী নাজিল হয়েছিল। এর একটি ছিল পঙ্গপালের আক্রমণ। সে সময় পূর্ব দিক থেকে বাতাসের সঙ্গে এসেছিল ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। তারা মিসরের শস্যক্ষেত্রে আক্রমণ করেছিল। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যেও পঙ্গপালের বর্ণনা রয়েছে। ইসরাইলি অনলাইন সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, পঙ্গপালের আক্রমণ থেকে রক্ষা পেতে দেশবাসীকে প্রার্থনার জন্য আহ্বান জানিয়েছে ইসরাইলের ধর্মযাজক এলিজার সিমচা ওয়েইস। এক চিঠিতে সে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে বলেছে, তারা যেন প্রার্থনা করে ইসরাইলে যেন আর কোন পঙ্গপালের অনুপ্রবেশ না হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আক্রমণে ধেয়ে আসছে ২০ গুন বড় আকৃতির মশা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মধ্যঞ্চলে আসছে গ্রীষ্মে সাধারণ আকৃতি থেকে ২০ গুন বড় আকৃতির মশার ব্যাপক উপদ্রব হবে বলে আগাম ঘোষণা দিয়েছে বিশেষজ্ঞরা। কীট বিশেষজ্ঞরা জানায়, গত গ্রীষ্মেও এই মশা দেখা দিয়েছিল, তবে এ বছর মৌসুমী ঝড়ে সৃষ্ট বন্যা লার্ভাকে এই হ্যারিকেন মৌসুমেও ডিম পাড়তে সাহায্য করে। ফলে আসছে গ্রীষ্মে গ্যালিনিপারস নামক উক্ত মশার সংখ্যা বিপদজনক হারে বৃদ্ধি পাবে।
ইউএফ কীটবিদ ফিল কাউফম্যান বলে, এই মশার কামড় খুবই পীড়াদায়ক। এটি কুখ্যাতিপূর্ণ আক্রমনাত্মক এক পোকা।
উল্লেখ্য গত বছর ঝড় ডেব্বির আঘাতের পর ফ্লোরিডায় উক্ত মশার উপদ্রব দেখা গিয়েছিল।
ফ্লোরিডা উপকূলে ১৫ হাজার হিংস্র হাঙ্গরের সমাবেশ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সমুদ্র উপকূলীয় এলাকায় হাজার হাজার হিংস্র হাঙ্গর জমা হচ্ছে। ‘প্লাম বিচ ডেইলি নিউজ’ জানিয়েছে, প্লাম বিচ কাউন্টির উপকূলে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার হাঙ্গর জমা হয়েছে।
হাঙ্গর দল এক এলাকা থেকে অন্য এলাকায় পাড়ি দেওয়ার সময় উপকূলে জমা হচ্ছে, এমনটি দাবি করা হলেও এর পেছনে কোন রহস্যজনক কারণ লুকিয়ে আছে বলে মনে করছে অনেকে।
অনেকের দাবি, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বহু সংখ্যক লোক নিহত হয়েছে, যার সংখ্যা লুকাতেই লাশ ফ্লোরিডার সমুদ্রে নিক্ষেপ করছে মার্কিন সরকার। আর সেই মনুষ্য গোশত ভক্ষণ করতেই জমা হচ্ছে হাঙ্গরের দল। উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি উপকূলীয় এলাকা এবং অস্ট্রেলিয়াতে এই ধরণের রহস্যজনক হাঙ্গরের সমাবেশ দেখা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




