মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- ‘হে মহিলারা! তোমরা জাহিলিয়াত যুগের মহিলাদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেরিওনা।’ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘যে দেখে ও দেখায় উভয়ের প্রতি মহান আল্লাহ পাক উনার লা’নত।’
মুলত এর মাধ্যমে যারা ইসলামবিদ্বেষী তারা চায় মেয়েদের সৌন্দর্যের প্রতিযোগিতা, ফ্যাশন শো, মডেলিংয়ের নামে মুসলিম নারীগণকে বেপর্দা, বেহায়া ও জাহান্নামী বানাতে।
সুন্দরী প্রতিযোগিতা, ফ্যাশন শো, মডেলিংসহ আরো বহুবিধ বেপর্দা ও বেহায়ামূলক কাজে মশগুল করে দিয়ে ‘দাইয়্যূছ’ বানিয়ে চির জাহান্নামী করতে চায়। কারণ “দাইয়ূছ কখনো জান্নাতে প্রবেশ করবেনা।” (নাসায়ী শরীফ, মুসনাদে আহমদ শরীফ)
মহিলারা আজ পুরুষের সাথে সিনেমা, নাটক করছে, গান গাইছে, সুন্দরী প্রতিযোগিতা, ফ্যাশন শো ও মডেলিংয়ে অংশগ্রহণ করছে, খেলাধুলা করছে। নানানভাবে আজকে মহিলাদের সাথে সাথে পুরুষদেরকেও বেপর্দা, বেহায়া অর্থাৎ দাইয়ূছ করা হচ্ছে। নাউযুবিল্লাহ!
ইসলামী শরীয়ত এর দৃষ্টিতে মেয়েদের সৌন্দর্যের প্রতিযোগিতা, ফ্যাশন শো, মডেলিং ইত্যাদি সম্পূর্ণরূপেই নিষেধ। তাহলে রাষ্ট্র দ্বীন ইসলাম এর দেশে মেয়েদের সৌন্দর্যের প্রতিযোগিতা, ফ্যাশন শো, মডেলিং, সিনেমা, নাটক ইত্যাদি লা’নতগ্রস্ত বিষয়গুলি কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? অর্থাৎ সেগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




