somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যানজটের কারণে দেশে প্রতিবছর যে আর্থিক ক্ষতি হচ্ছে সে টাকা দিয়ে বছরে একটা পদ্মা সেতু করা যায়।

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু যানজটে আটকে থেকে এবং দুর্ঘটনার কারণে প্রতি বছর দেশের ২০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এক গবেষণায় দেখা যায়, প্রতিদিন প্রায় আট দশমিক ১৬ মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে শুধু যানজটের কারণে। আর এর মধ্যে তিন দশমিক ২০ মিলিয়ন ঘণ্টা অর্থাৎ ৪০ শতাংশ নষ্ট হচ্ছে ব্যবসায়িক কর্ম ঘণ্টা।
গবেষণায় দেখা গেছে, শুধু বাসে এই ক্ষতির পরিমাণ সাত হাজার ৪৯৬ কোটি টাকা। গবেষকরা বলছেন, প্রচলিত নিয়ম আনুযায়ি দেশে সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম চলে ৯টা থেকে ৫টা পর্যন্ত মোট আট ঘণ্টা। কিন্তু যানজটের জন্য এই কর্মঘণ্টা কমে দাঁড়ায় পাঁচ থেকে ছয় এর মধ্যে। আর এতে করে মাত্র পাঁচ ঘণ্টার কাজের জন্য একজন কর্মীকে দিতে হচ্ছে পুরো আট ঘণ্টার মজুরি।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন তার এক গবেষণায় দেখিয়েছেন, “রাজধানীতে শুধু কর্মঘণ্টা নষ্টের জন্য বছরে ক্ষতি হচ্ছে ১২ হাজার কোটি টাকা, ব্যবসায়িক ক্ষতি চার হাজার কোটি টাকা, জ্বালানি অপচয় ৫৭৫ কোটি টাকা, দুর্ঘটনা জনিত খরচ ৫০ কোটি টাকা পরিবেশের ক্ষতি দুই হাজার ২০০ কোটি টাকা।”
নগর পরিকল্পনাবিদদের মতে, জাতীয় প্রবৃদ্ধির ৩৫ শতাংশ আসছে রাজধানী থেকে। যদি যানজট জনিত ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো তাহলে প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতো রাজধানী থেকে।
সরকারি হিসেব মতে রাজধানী মোট রাস্তার পরিমাণদুই হাজার ২০০ কিলোমিটার। এর মধ্যে প্রধান সড়ক মাত্র ৩৮৮ কিলোমিটার এবং ফুটপথ রয়েছে ৪০০ কিলোমিটার। ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) হিসাব মতে ঢাকায় মোট যানবাহন ১২ লাখের মতো। অথচ ঢাকার সড়ক পরিবহণে ধারণ ক্ষমতা মাত্র ১.৫ লাখের মতো। ডিটিসিবি’র মতে রাজধানীর সুষ্ঠু পরিবহণ ব্যবস্থাপনার জন্য ঢাকার মোট আয়তনের ১২ থেকে ১৫ শতাংশ রাস্তার প্রয়োজন। এ ব্যাপারে নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবীব বলেন, “যানজটের কারণে দেশে প্রতিবছর যে আর্থিক ক্ষতি হচ্ছে সে টাকা দিয়ে বছরে একটা পদ্মা সেতু করা যায়।”
পরিবহণ ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক গবেষক মারুফ আহমেদের মতে, “হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ করছে তা আসলে কোনো কাজে দিবে না। এই অর্থের অর্ধেক দিয়ে সরকার রাজধানী বাস র্যা পিড ট্রানজিটের ব্যবস্থা করতে পারতো। আর যে পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে শুধু যানজেটর কারণে সে পরিমাণ অর্থও বেচে যেতো পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করলে।”
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×