somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী বিনিয়োগকারীরা এদেশে অতি আগ্রহী কেন?

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিদেশি বিনিয়োগ নিয়ে ‘ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ বা বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (১৯৭১-২০১০)’ শীর্ষক রিপোর্টে দেখা যায়, বিদেশি বিনিয়োগ যা হয়েছে তার চেয়ে ১০ গুণ লাভ তুলে নিয়ে গেছে। কিন্তু সেই অনুপাতে বাংলাদেশে বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়েনি।
গত ১০ বছরে চলে গেছে ৩৩ হাজার ৬০০ কোটি টাকার সমপরিমাণ ৪৮০ কোটি ডলার। এ দেশে বিদেশি বিনিয়োগকারীরা মুনাফার সম্পূর্ণটাই বিদেশে নিয়ে যায়। অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বিদেশি বিনিয়োগকারীর মুনাফা সম্পূর্ণ বিদেশে নিয়ে যাওয়ার নজির এই উপমহাদেশে আর কোথাও নেই।
এ দেশে বিনিয়োগকারীদের ৭ ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয়ে থাকে। এর মধ্যে মুনাফার টাকা নিজ দেশে নিয়ে যাওয়া, সস্তা শ্রম, শ্রমিকের মজুরি ছাড়াও অন্যান্য সুবিধায় ছাড় দেয়া, কর অবকাশসহ সরকারি সুযোগ-সুবিধা। তাই গ্যাস, বিদ্যুৎ এবং অবকাঠামো সমস্যার কথা জেনেও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছে। প্রতি বছর মুনাফার অঙ্ক বাড়ার পরও বাণিজ্য ও সেবা খাতের বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ বাড়াচ্ছে না। উল্টো দিকে সরকার বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা সুবিধা দিয়েই চলেছে।
এক হিসাবে দেখা যায়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদেশি বেনিয়ারা তাদের বিনিয়োগের ১০ গুণ অর্থ নিয়ে চলে গেছে। মুক্তবাজার অর্থনীতির কথা বলে আমাদের হাজার শিল্প ধ্বংস করেছে। পক্ষান্তরে বিদেশি বেনিয়াদের এ দেশে এসে ব্যবসা করার সুযোগ তৈরি করে দিয়েছে।
মুনাফা অর্জনের দিক থেকে শীর্ষে রয়েছে বিদেশি মোবাইল ফোন, ব্যাংক কোম্পানি, লিজিং, বীমা, বিদ্যুৎ, গ্যাস, পেট্রোলিয়াম এবং টেক্সটাইল ও বস্ত্র খাতের উদ্যোক্তারা। মোবাইল কোম্পানিগুলো ভিওআইপির অবৈধ ব্যবহার করে অনেকবার অর্থদ- দিয়েছে। বিদেশি ব্যাংকগুলোর অতি মুনাফা করার প্রবণতা সবার জানা। এ ছাড়াও অন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে আছে নানা অভিযোগ। তার পরও সরকার এদের ব্যাপারে তেমন সতর্ক নয়। এতে দেশের স্বার্থ রক্ষা হচ্ছে না।
বিনিয়োগ বোর্ডের দেয়া তথ্যে জানা যায়, বিদেশি বিনিয়োগকারীরা সব সময় বাংলাদেশের শিল্প-বাণিজ্যে নানা প্রতিবন্ধকতার কথা জোর গলায় প্রচার করলেও দুর্বল বিনিয়োগ নীতির কারণে তারা কোটি কোটি ডলার মুনাফা ঠিকই করতে পারছে।
প্রতিবেশী দেশ ভারতে বিদেশি বিনিয়োগ হলে মুনাফার ৫০ শতাংশ সরকার রেখে দেয় এবং বাকি ৫০ ভাগ বিনিয়োগকারী তার দেশে নিয়ে যেতে পারে। তবে মুনাফার ৫০ শতাংশ ভারত সরকার রেখে দেয় মানে ওই ৫০ ভাগ বিনিয়োগকারীকে ভারতেই পুনর্বিনিয়োগ বা খরচ করতে হয়, কোনোভাবেই ভারতের বাইরে নেয়া যায় না। কিন্তু বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের শতভাগ, এমনকি তারও বেশি পরিমাণ মুনাফা বৈধপথেই নিজ নিজ দেশে নিয়ে যেতে পারে। গ্রামীণফোনের টেলিনর সাড়ে ৪০০ মিলিয়ন ডলার এনেছিল। এরপর তাদের বিদেশ থেকে আর একটি ডলারও আনতে হয়নি। অথচ এখন বাংলাদেশে তাদের সম্পদের আর্থিক মূল্য ৩৬০ কোটি ডলারকেও ছাড়িয়ে গেছে।
দুটো কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসে। প্রথম কারণ হচ্ছে, এখানকার সস্তা শ্রম। দ্বিতীয়টি কর অবকাশসহ সরকারি সুযোগ-সুবিধা। তাদের মুনাফার মূল উৎসও এ দুটি ইস্যু। তাই গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো সমস্যার কথা জেনেও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছে।
চীনে শ্রমিকদের ন্যূনতম মজুরি মাসিক ২০০ ইউএস ডলার। ভারতে তা প্রায় ১০০ ডলার। আর বাংলাদেশে মাত্র ৪৫ ডলার। এ সুবিধা বেশি করে কাজে লাগাচ্ছে রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) কারখানাগুলো।
কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা নানা সুবিধা পেলেও দেশি বিনিয়োগকারীরা হচ্ছেন বৈষম্যের শিকার।
তারা গ্যাস-বিদ্যুৎ পাচ্ছেন না। জ্বালানি খরচ ঊর্ধ্বমুখী। তাদের পদে পদে কর আর ভ্যাট। এছাড়াও রয়েছে বিভিন্ন অধিদপ্তর থেকে অনুমোদন লাভ। যা মোটা অঙ্কের ঘুষ ব্যতীত কখনও মেলেনা। এসব কারণে দেশীয় বিনিয়োগকারীরা মার খাচ্ছেন। অথচ সরকার তাদের কোনো উৎসাহ দিচ্ছেনা। কিন্তু সরকারের উচিত ছিল বিদেশী বিনিয়োগকারীদের এত অবাধ সুযোগ দানের পরিবর্তে দেশীয় বিনিয়োগকারীদের সব সুবিধা প্রদানসহ উল্টো প্রণোদনা দেয়া। তাহলে দেশের টাকা দেশেই থাকতো। বিদেশীরা লুটে নিয়ে যেতে পারতো না।
আর শুধু বিদেশি বিনিয়োগ দিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। প্রবাসী বাঙালিরাও যেন বিনিয়োগে আগ্রহী হয়, সে বিষয়টিও সরকারকে নজর দিতে হবে।

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×