somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে হঠাৎ কেন বেগম জিয়া আজকের এত কঠিন শক্ত অবস্থানে গেল? খুব সোজা উত্তর

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত চার বছর বিএনপি ছিল প্রায় মৃত একটি সংগঠন।

১/১১ তে মানুষ যখন তারেক কে যখন ধরে নিয়ে অত্যাচার চালানো হল কোন কথা নাই। খালেদা জিয়া নিশ্চুপ।

জিয়ার নাম নিশানা মুছে দেয়ার জন্য হাসিনা সরকার যখন জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম মানূষের ধর্মীয় অনূভুতির সুযোগ নিয়ে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর করল খালেদা জিয়া নিশ্চুপ।

খালেদা জিয়ার তিন দশকের বাড়ী থেকে যখন তাকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হল খালেদা জিয়া নিশ্চুপ।শুধু নিজের ভিটে মাটি থেকে উচ্ছেদের সময় প্রচন্ড অপমান বোধে কান্না জড়িত কন্ঠে মিডিয়াকে লক্ষ্য করে শুধু বলেছিলেন, ‘আমি বিব্রত ও অপমান বোধ করছি।

তারেক, আরাফাতের চরিত্র হননের আর কিছু আওয়ামীলীগ বাকী রাখল না তখনো বিএনপি নিশ্চুপ। অথচ জয়ের ইহুদী বউ সেই বউ ডিভোর্স সংক্রান্ত কোন ব্যাপার জাতির বিবেক সংবাদপত্ররা নিশ্চুপ।

একে একে জাতীয়তাবাদীদের যখন কারাগারে নিক্ষেপ করা হচ্ছিল খালেদা জিয়া নিশ্চুপ।

অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে বিএনপি কে হাসি ঠাট্টা করতে শুরু করল। বিএনপি হয়ে দাড়াল মানূষের হাসির পাত্র। আর আমার কাছে এক অক্ষম রাগ।

ভাবতে বসলাম কেন বেগম জিয়া এ রকম করছেন?

আসলে বেগম জিয়া এই দেশ কে ভালবাসেন, নিজের সন্তান পরিবারকে দূঃখের মধ্যে ঠেলে দিয়েও চেয়েছেন তার ব্যাক্তিগত আবেগ এর কারনে যেন দেশের কোন ক্ষতি না হয়।

তাহলে হঠাৎ কেন বেগম জিয়া আজকের এত কঠিন শক্ত অবস্থানে গেল? খুব সোজা উত্তর।

হাসিনা সরকার যখন পাখির মত মানূষ মারতে শুরু করল রাজাকার নাম দিয়ে আর পারলেন না বেগম জিয়া গর্জে উঠলেন সেই ৯০ এর আপোষহীন মনোভাব নিয়ে।

শুরু হল আওয়ামীলীগের গাত্র দাহ। চেয়েছিল রাজাকার নাম দিয়ে বাংলায় আর একটি বড় গনহত্যা সংগঠিত করবে দেশে বাকশাল কায়েম করবে।

হঠাৎ ঘুমন্ত আগ্নেয়গিরির মতো গর্জে উঠেছেন, জ্বলে উঠেছেন বেগম খালেদা জিয়া। তার এই হঠাৎ জ্বলে ওঠাকে পর্যবেক্ষকরা দেখছেন সেই খালেদা জিয়াকে। যিনি ’৮২ থেকে (৮৪-তে আনুষ্ঠানিক রাজনৈতিক অভিষেকের মাধ্যমে) ’৯০ সালের ডিসেম্বর পর্যন্ত সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আপসহীন আন্দোলনের মাধ্যমে হয়ে উঠেছিলেন ‘দেশনেত্রী’। পর্যবেক্ষকরা সবিস্ময়ে দেখলেন খালেদা জিয়া নিজের পুত্রের গ্রেফতারের সময় চুপ ছিলেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলের সময় নীরব ছিলেন। নিজের ভিটে মাটি থেকে উচ্ছেদের সময় প্রচ- অপমান বোধে কান্না জড়িত কন্ঠে মিডিয়াকে লক্ষ্য করে শুধু বলেছিলেন, ‘আমি বিব্রত ও অপমান বোধ করছি’।

সেই নেত্রী কিন্ত সারা দেশে পুলিশের গুলি বর্ষণে যখন এদেশের মানুষ পাখির মতো ছটফট করে মারা যাচ্ছেন, তখন তিনি চুপ থাকতে পারেননি। সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেই সাংবাদিক সম্মেলনে গর্জে উঠে বলেছেন, ‘গণহত্যা বন্ধ করতে হবে’। খালেদা জিয়ার এই দৃঢ় আহ্বানে যেন মোড় ঘুরে গেছে রাজনীতির। ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে চলে এসেছে বিএনপি ও ১৮ দলের মাঠ পর্যায়ের নেতারা। সারা দেশের বিভক্ত বিচ্ছিন্ন ছোট ছোট ইসলামিক সংগঠনগুলো ক্ষুদ্র ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে। আবার অতি উৎসাহীরা ইসলামিক সংগঠন গুলোকে জামাত বলে বসবেন না।

আর কিছু না হোক পুলিশি গুলিতে কিন্তু মানুষ মারা অনেক কমে গেছে। শেখ হাসিনা এ দেশের পুলিশ কে রক্ষী বাহিনীর কায়দায় মাঠে নামাতে চেয়েছিল। কিছু অতি উৎসাহী দলীয় পুলিশ কর্মীর কারনে পুলিশের ভাব মূর্তি কিছূতা ক্ষুন্ন হয়।

কেন ভূলে যাচ্ছেন এই দেশ যুদ্ধ কালীন সময় তাজ উদ্দীনের সুযোগ্য নেতৃত্বে ৯ মাস পার করল। সেই তাজউদ্দিনের সুযোগ্য ছেলে সোহেল তাজ কেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়ে আমেরিকা প্রবাসী?

ধন্যবাদ খালেদা জিয়া দেশের স্বার্থে এত দিন চুপ থাকার জন্য। কিন্তু আমাদের দূর্ভোগ তাতে কিছু বেড়েছে।

আপনার আপোষহীন মনোভাব অনেকেরই গাত্রদাহ শুরু হয়েছে। অতি উৎসাহী আওয়ামী দলীয় কর্মীরা এখন একটু রাশ টানুন। এটা আমাদের প্রধানমন্ত্রীর ডিজিটাল যুগ কিন্তু। সমস্ত কিছু রেকর্ড হয়ে থাকে।আর না হলেও বা কি ধর্মের কল তো বাতাসে নড়ে।
৩৪টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×