মাঝে-মাঝে মনে হয় আগের জন্মে ভবঘুরে ছিলাম। সম্ভবত বাউল। গেরুয়া কাপড় পরে ঘুরে বেড়াতাম দেশ-থেকে দেশান্তরে। না, হয়তো ফকির ছিলাম। ঘুরতাম পথে-পথে। আবার মনে হয় নাহ, হয়তো নৌকার মাঝি ছিলাম। আমি ঠিক জানি না। তবে যাই ছিলাম, ভালো ছিলাম। সুখে ছিলাম। এবারের জন্মটা আমাকে ঠিক সুখ দিচ্ছে না। নাগরিক জীবনের গ্যাড়াকলে পড়ে ঘুরপাক খাচ্ছি। মনের মাঝে অসীম শূণ্যতা ভর করে যখন-তখন। হুহু করা বাতাসে উড়িয়ে নিতে চায় আমাকে, কোথায় জানি না। তবে ডাক শুনি। ঘর ছেড়ে পথে নামার। বিশেষ করে চাঁদনি রাতে। চাঁদের আলো জানালা গলে যখন আমার ঘরে আসে মন আর মানে না। পথে নামতে ইচ্ছা করে। হারিয়ে যাওয়ার হাতছানি শুনি। দিনের আলোতেও হারানোর ইচ্ছাটা মনের গহীনে জেগে থাকে। চাতক পাখির মতো। আমার সাড়া পাওয়ার অপেক্ষায় তার নিত্য ডাকতাডাকি। নিত্য খোঁচায়। কিন্তু লোকে কি বলবে এই ভয়ে প্রকাশ করি না। তবুও মন মানে না। কেবলি অজানায় হারাতে চায়। সংসদ ভবনের পাশে যখন দেখি অজানা গাছ হলুদ ফুলে ভরে ওঠেছে, জারুলের ডালে বেগুনি রং ধরেছে, সড়ক বিভাজনীতে ছোট্ট গাছ ছেয়ে গেছে চেরিতে, মনে হয় বেরিয়ে পড়ি। যখন দেখি রাস্তার ধারে হাড়্ড়িসার শিশুকে নিয়ে কোনো মা বসে আছেন সামনে থালা নিয়ে, মনে হয় হারিয়ে যাই। কিন্তু পারি না। কেন তাও জানি না। হযতো আমি খুব ভীতু। অজানায় পা বাড়াতে ভয় করে। কিন্তু মন আমার কেন যেন এ কথায় সায় দেয় না। সারাক্ষণ কানের কাছে মুখ নিয়ে বলতে খাকে, হারিয়ে যাও, পেছনের কথা ভেবো না। হারিয়ে যাও, নিজেকে খুঁজে পাবে। ঠিক করেছি, হারিয়ে যাবো। সব ছেড়ে পাড়ি দিব্ অজানার উদ্দেশ্যে।
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।