somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

আষাঢ়ে গল্প-১ !!! ঘটকালি

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আষাঢ়ে মানে অদ্ভুত, মিথ্যা, অলীক। আষাঢ় মাসের অলস মুহূর্তের গল্পের আসর থেকেই আমাদের দেশে ‘আষাঢ়ে গল্প’ প্রবাদটির সৃষ্টি হয়েছে এমনটা মনে করা হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষা অভিধানে ‘আজাইড়া’, ‘আজাড়া’ (আজাড়ে অর্থ অবিশ্বাস্য), অদ্ভুত, অমূলক, অহেতুক ইত্যাদি শব্দের ব্যবহার আছে। ফারসি অভিধান অনুসারে ‘আযার’ বা ‘আজার’ শব্দ থেকে ‘আজুরে’ বা আজাড়ে শব্দ এসেছে। আর এই আজাড়ে গল্প থেকেই ‘আষাঢ়ে গল্প’ কথাটির সৃষ্টি। পাঠকের জন্য আজ তেমনি একটি আষাঢ়ে গল্প।


এক ছিল ঘটক। তার এলাকায় তার ঘটকালির খুব নামডাক ছিল। অচল মেয়ে আর হদ্দবোকা ছেলেকে কথার শান দিয়ে সে এমন উপযুক্ত আর নানা গুণে গুণান্বিতা করে ছাড়ত যে বরপক্ষ ভাবতো এমন একখানা রত্ন হাতছাড়া হয়ে গেলে সে-যে সারা জীবনের জন্য আফসোসের ব্যাপার হবে। আর হাদারাম ছেলেকে কথার গয়নায়, অলঙ্কৃত করে এমনভাবে বর্ণনা করতো যে, তাতে মনে হতো পাত্র সুপুরুষ, চালাক-চতুর এবং স্মার্ট। আর এমন রূপবান, গুণবান আর বুদ্ধিমান ছেলের সঙ্গে যে কোন মেয়ের বিয়ে হওয়া এক ভাগ্যের ব্যাপার।
এই ঘটক প্রবর একবার এক বিয়ের ঘটকালি করছিল। এক কন্যাদায়গ্রস্ত পিতা আগে দুজন ঘটক ধরেও তার মেয়ের বিয়ের কোন সুরাহা করতে পারেননি। অবশেষে তিনি মোটা টাকার বিনিময়ে এই বিখ্যাত ঘটককে নিয়োগ করলেন তার মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করে দিতে।
ঘটক কাজটা নিলেন এবং কন্যার পিতার কাছ থেকে তথ্যাদি জেনে নিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না। আপনার মেয়েকে পার করে দেবার দায়িত্ব আমি নিলাম। কাজের লোকের থাকে হাতযশ। আর ঘটকের চাই মুখযশ। কথায় দুনিয়া চলে। আর ঘটকের কথায় ছেলেমেয়ে বিকায় (বিক্রি হয়)। আল্লাহতালাহ্ আমার শুধু চাপার জোর দেয়নি। আমি চাপাবাজি করি না-ওসব হলো গোঁয়ার গোবিন্দের কাজ। আমি কম কথায় কাজ সারি। তবে যা বলি তা মোক্ষম এবং মানুষের মনকে বশ করে দিতে পারি। কেউ কেউ বলে : ‘আমি নাকি কূটনীতিকের মতো কথা বলে মানুষকে আকৃষ্ট করি। একথাটা আংশিক সত্য। আমি কথায় যুক্তির খেলা খেলি। মানুষ তাতেই কাত হয়ে যায়। তো, যে মেয়ের বিয়ের ঘটকালি করছিলাম তাতেও সফল হয়ে গেলাম।
বরপক্ষের তাড়া ছিল। তাই দেখাদেখির ঝামেলায় তারা যেতে চাইলেন না। আমি পাকা ঘটক। আমার কথাকেই তারা শিরোধার্য করলেন। ছেলের বাবা আমাকে মাত্র দুটো প্রশ্ন করলেন, এক, মেয়ে বিয়েতে রাজি তো? আমরা জোরজবরদস্তির বিয়েতে নেই!
আমি (ঘটক) বললাম : রাজি মানে, এক পায়ে খাড়া।।
বরের পিতা : বিয়ের ব্যাপারে এতো যে মন-উচাটন, লজ্জাশরম আছেতো?
আমি : কত্তা, কি যে কন, মেয়েকে পেটে বোমা মারলেও চোখ তুলে কোন দিকে তাকায় না।
ছেলের বাপ : বেশ, বেশ, তা হলে আমাদের অমত নেই। শুভ কাজ শেষ করে ফেল।
শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। কিন্তু পরদিনই ছেলের বাবা অগ্নিশর্মা হয়ে ঘটকের বাড়িতে হাজির। তাদের নিম্নোক্ত কথাবার্তা হলো : ছেলের পিতা : (ঘটকের উদ্দেশে) মিথ্যাবাদী, জোচ্চোর। আমার সঙ্গে এমন প্রতারণা!
ঘটক : ছিঃ ছিঃ কি সব বলছেন। আমিতো এক বিন্দুও মিথ্যা বলিনি।
ছেলের পিতা : মেয়ের যে একটা পা নেই তা বলনি কেন?
ঘটক : সে দোষ আপনার। আপনি কি আমাকে জিজ্ঞাসা করেছেন? বিয়ের কথাবার্তার সময়, বরপক্ষ কনেকে হাটিয়ে দেখে, কথা বলিয়ে দেখে, চুল খুলিয়ে দেখে। আপনার ছেলে তা করেনি। এখন আমার দোষ কেন হবে? মেয়েদের খুঁত বলতে নেই। তবু সততার খাতিরে, আমি বলেছি : মেয়ে এক পায়ে খাড়া। দু পা থাকলে সে কষ্ট করে এক পায়ে খাড়াতে যাবে কেন? বিচক্ষণতার অভাবে আপনারা ঠকেছেন। এতে আমার দোষটা কোথায়?
বরের পিতা : মেয়ে যে অন্ধ তাওতো বলোনি? এটা কি প্রতারণা নয়?
ঘটক : আপনাদের একেবারেই সংসার-বুদ্ধি নেই। আমি এমন পর্যন্ত বললাম যে, পেটে বোমা মারলেও মেয়ে চোখ তুলে তাকায় না। পেটে বোমা মারতে চাইলেই তো চোখ তুলে তাকিয়ে যেদিকে বিপদ নাই মেয়ে সেইদিকে ছুটবে। এ থেকেও কি আপনারা বুঝলেন না যে মেয়ে আন্ধা। এখন নিজেদের ব্যাক্কলেপনার দায় আমার ওপর চাপাতে এসেছেন। আপনাদের মতো রামবোকাদের কপালে এর চেয়ে ভাল বউ জুটবে এটা কেমন করে আশা করেন? (সংগৃহীত)

২। আষাঢ়ে গল্প সিরিজের ২য় গল্পঃ কাঁঠাল খাওয়ার বাজি

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৯
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×