:'( :'( বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ড. মাকসুদুল আলম আর নেই। :'( :'(
তার বয়স হয়েছিল ষাট বছর। বাংলাদেশের হয়ে পাট ছাড়াও পেঁপে, রাবার এবং এক ধরণের ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেছেন ড. মাকসুদুল আলম।
তিনি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের জুট জেনোম সিকোয়েন্সিং প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই ম্যানোয়া'র মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি।
পাট গবেষণা ইন্সটিটিউটের কর্মকর্তারা জানাচ্ছেন, গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের একটি হাসপাতালে চিকিৎসা-রত অবস্থায় মারা যান তিনি। গত ২রা ডিসেম্বর ফুসফুসে জটিলতার কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

একেবারে নিরবেই চলে গেলেন আরো এক মহান বাঙ্গালী বিজ্ঞানী। গতকাল রাতে চলে গেলেন কর্মক্ষেত্রে নিজ দেশের নাম উজ্জ্বল করা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ড. মাকসুদুল আলম। বড়ই অদ্ভুত দেশের মানুষ আমরা। এইখানে দেশের জন্য কিছু করার চেয়ে দেশের সাথে বিশ্বাসঘাতকতাকারীরা বেশি জনপ্রিয়তা ও প্রচার লাভ করে। এই কারনেই বোধহয় গু-লাম আজমের মত জানোয়ারের মৃত্যুর পর সব মিডিয়াতে সরাসরি সম্প্রচার করে আর ড: মাকসুদুলের মত দেশবরেণ্য বিজ্ঞানীর স্থান হয় পত্রিকার কোন এক কোনায়!!!!!
আসলেই বড় অকৃতজ্ঞ এক জাতি আমরা...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


