somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরিয়ম বুয়া ও স্টারপ্লাস..........

০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবে মাত্র ডিসকভারি চ্যানেলটা চালু করেছি। কোথা থেকে বুয়া এসে বলল,
-আফায় এইগুলান কি যে দেহেন! এই বয়সের মাইয়া দেখবো ইস্টার প্লাস সনি আর সিনামার চ্যানেল।
আমি দুষ্টুমির ছলে জানতে চাইলাম,
-কেনো বুয়া?
-কত কিছু শিখন যায়। আর আপনের তো আরও বেশি কইরা শিখন দরকার।
-কি কি শিখন যায়?
বুয়া আয়েশ করে পান চিবুতে চিবুতে বলল,
-ক্যামনে জামাই রে হাতের মুঠায় রাখতে হয়, ক্যামনে বদ মাইয়া থেইকা জামাই রে দূরে সরাইয়া রাখা যায়, দজ্জাল শাশুড়ি ননদ গো ক্যামনে সায়েস্তা করন লাগে, এই সব আর কি। হাইসেন না। এই মরিয়ম বুয়ার কথা বাসি হইলেই মাইনষে টের পায়।

এই হোল আমাদের মরিয়ম বুয়া। তাকে আড়ালে বিবিসি নিউজ ও বলা হয়। কোন ফ্ল্যাটের কাজের মেয়ের সাথে বাড়ীর দারোয়ানের ইটিস পিটিস চলছে, কোন বাড়ীর বউ বাসা থেকে পালাইছে, কোন বাড়ীর মেয়ে মোবাইল মেরামতের দোকানের ছেলের সাথে প্রেম, এই সব খবরই মরিয়ম বুয়া সবার আগে জেনে যায়। অতঃপর খুব গর্বের সাথে বলে,
-কইছিলাম না? অহন বিশ্বাস হইলো? গরিবের কথা বাসি হইলে ফলে... হুহ।

একদিন সকালে পত্রিকা পড়ছি। মরিয়ম বুয়া গজগজ করছে আর ঘর ঝাড়ু দিচ্ছে। জানতে চাইলাম,
-কি হয়েছে বুয়া? বাসায় ঝগড়া করে আসছো নাকি?
বুয়া প্রায় বিলাপের সুরে বলল,
-মানুষ এত্ত খারাপ হয় ক্যামনে গো আফা? তুই আরেক জনের সংসার ভাঙ্গতে চাস? আল্লার গজব পরব। ৭জামাই এর ভাত খাওন লাগবো তোর।
আমি অবাক হয়ে বললাম,
-কাকে অভিশাপ দিচ্ছ?
-ফাল্গুনী রে অভিশাপ দেই গো আফা। ধবল এর মতো সাধাসিধা একটা পোলারে ক্যামনে নষ্ট করতে আছে। এত্ত সুন্দর বউ ফালাইয়া এখন ফাল্গুনীর পিছে ঘুরে। আফা গো আমার বুকটা পুইরা যাইতাছে।
আমি মনে মনে আফসোস করলাম, আহা কার এই সর্বনাশ হোল। মরিয়ম বুয়া কে জিজ্ঞেস করলাম,
-আমাদের বিল্ডিং এর? নাকি অন্য বাড়ীর? বউ টা কি জানে এসব?
বুয়া বলল,
-আরে না আফা। আমি ইস্টার প্লাস এর সিরিয়াল এর কথা কইতে আছি।

পান খাওয়া রঙিন দাত গুলো বের করে মরিয়ম বুয়া হাসতে লাগলো।
যেন আমার নির্বুদ্ধিতা দেখে সে খুব মজা পাচ্ছে। :|:|:|
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:১১
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×