somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলফোন বিড়ম্বনা

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

***ঘটনা ০১:***
কিছুদিন যাবত একটা নাম্বার থেকে অনবরত কল অথবা মিসকল দিয়ে যাচ্ছে। অথবা বললাম কারণ বেশিরভাগ সময় আমার ফোন সাইলেন্ট মুড এ থাকে। তাছাড়া কল গুলো আমার ঘুমের সময় আসে। তাই বুঝতে পারিনি ওটা কল নাকি মিসকল ছিল। একদিন কৌতূহল বসে কল ব্যাক করলাম। রিসিভ করেনা। একটু পর আবার দিলাম। এবার লাইন টা কেটে দিলো। জেদ চেপে গেলো। পরদিন অন্য একটা নাম্বার থেকে কল দিলাম। বেশ কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো, মাগার কথা বলেনা। আমি অনেকবার হ্যালো হ্যালো করার পর এক মেয়ে কণ্ঠ শুনতে পেলাম। মেয়েটির সাথে আমার কথোপকথন তুলে ধরলাম। মেয়েটি বলল,
-কে বলছেন?
-এই নাম্বার থেকে আমাকে কল দেয়া হয়েছিলো কয়েকবার।
-যে কল দিয়েছে তার সাথে কি আপনার কথা হয়েছে?
আমি বললাম -না হয়নি।
-তাহলে কি করে বুঝলেন এই নাম্বার থেকেই কল দেয়া হয়েছে? যত্তসব!
দুম করে লাইন টা কেটে দিলো। আর আমি বোকার মতো ফোন টা কানে চেপে বসে থাকলাম :|

***ঘটনা ০২:***
আমার এক পরিচিত বড় ভাই। যিনি বনানী তে একটা গাড়ির সো রুমের মালিক। ঘটনাটি তার কাছেই শোনা। ভাইয়ার সেলফোন এ প্রায়ই বিভিন্ন নাম্বার থেকে কল করে কখনো আকতার ভাই কখনো আকতার স্যার কে খোঁজ করতো। ভাইয়া যতই বলত এটা আকতার এর নাম্বার না, কিন্তু যেই লাউ সেই কদু। কিছুদিন পর আবারো আকতার ভাই এর খোঁজ। যথারীতি এক নাম্বার থেকে কল করে বলল,
-আকতার স্যার মাল সব রেডি, এখন ট্রাকে তোলা হইতেছে।
ভাইয়া তখন ব্যাস্ত থাকায় সংক্ষেপে বলল,
-রং নাম্বার।
কিছুক্ষণ পর আবারো কল,
-স্যার মাল তোলা শেষ। অখন কি রওনা দিমু?
-ভাই রং নাম্বার। এটা আকতার সাহেবের নাম্বার না।
আধা ঘণ্টা পর আবারো কল,
-আকতার স্যার কইতাছেন?
ভাইয়া তখন মালদার এক ক্লায়েন্ট কে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাচ্ছিল। বিরক্তি আর মেজাজ খারাপের শেষ পর্যায়ে গিয়ে ভাইয়া বলল,
-জি না, আমি আকতার এর ছোট ভাই মোক্তার।
-স্যার আর কতক্ষন বইয়া থাকমু? লেবার রা তো হাউ কাউ করতাছে।
-তাইলে রওনা দিয়া দাও।
-স্যার মাল নিমু কোন ঠিকানায়?
-যাত্রাবাড়ী গিয়া কল দিও।
-আইচ্ছা স্যার। স্যার লেবার গো তো দুপুরে খাওয়ান লাগবো।
-তুমি বিল দিয়া দিও। পরে আকতার ভাই এর কাছ থেকে টাকা নিয়ে নিও।
-ওকে স্যার।
তিন ঘণ্টা পর আবারো কল। এবার রীতিমতো ঝাড়ি।
-ওই মিয়া আপনে কে? আকতার স্যার এর নাম ভাঙ্গাইয়া আমার সাথে মশকরা করেন মিয়া? প্রথমে কইলেই তো পারতেন যে এইটা রং নাম্বার। ফাইজলামি পাইছেন?
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×