গত রাতে স্বপ্নে তুমি এসেছিলে,
আমার পাশে এসে বসেছিলে।
মিষ্টি করে অল্প একটু হেসেছিলে,
আমার হাতে হাত রেখেছিলে।
গত রাতে স্বপ্নে এসেছিলে তুমি,
নিয়ে এসেছিলে আবেগের সুনামি।
বানিয়েছিলে নিজেকে নিজেই আসামী,
করেছিলে প্রেমের যত পাগলামী।
গত রাতে তুমি এসেছিলে স্বপ্নে,
এসেছিলে তুমি খুব গোপনে।
নয়ন রেখেছিলে এই নয়নে,
ঢুকেছিলে তুমি মনের গহীনে।
স্বপ্নে তুমি এসেছিলে গত রাতে,
বলেছিলে, আমি আছি তোমার ভাবনাতে।
ভালোবাসার কথাও ছিলও তার সাথে।
বলেছিলে, তোমায় গ্রহণ করি যাতে।
পাকা ঘুম আমার ভেঙে গেল মাঝরাতে,
এ কি দেখলাম শেষরাতে স্বপ্নেতে!
স্বপনেতে তুমিই কি এসেছিলে!
সত্যিই কি তুমি ভালোবেসেছিলে!
ঘোরের রেশে আমি তোমাতেই মগ্ন,
রাতের শেষে হারিয়ে গেল স্বপ্ন।
গত রাতে স্বপ্নে কে এসেছিল?
ভালোবাসার কথা কেউ কি শুনিয়েছিল?
গত রাতে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


