somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের চেয়ে কোনো পরীক্ষা/ রেজাল্ট ইমপর্টেন্ট নয়!!! =============================

২৯ শে মে, ২০১৫ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এস এস সি পরীক্ষার রেজাল্টের দিন রাতের
বেলা মুকুল বাড়ির এগারো তলার ছাদে একদম
কিনারে দাঁড়িয়ে।
অঝোরে পানি পড়ছে ওর চোখ দিয়ে!
'এতো চেষ্টা করলাম তারপরো রেজাল্ট ভালো
হলোনা! আমি তো চেষ্টা করেছিলাম,
হলোনা তাতে আমার কি দোষ! বাবা তাই
বলে আমাকে এত্তো বকবে!
বললো আমাকে দিয়ে কিচ্ছু হবেনা!
রিকশা চালাতে বললো! আমার কি দোষ!
আমি তো রাত জেগে জেগে পড়েইছিলাম! তখন
তো সবাই বলেছে আমি ফ্যামিলির মুখ উজ্জ্বল
করবো! আর এখন সবাই আমাকে বকছে! আম্মাটাও
মুখ ভার করে বসেছিলো!
বাবাকে আটকাচ্ছিলোনা!
কি হতো আম্মা যদি তখন একটু আমার পক্ষ নিতো!
সবাই শুধু আমাকে বকে! কেউ আমাকে
ভালোবাসেনা!
আমি না থাকলে কারো কিছু যাবে আসবেনা!
কেউ আমাকে বোঝেনা, সবাই শুধু আমার রেজাল্ট
বোঝে! থাকবোনা আর আমি!' -
ভাবতে ভাবতে চোখ মোছে মুকুল।
সুপারম্যান টিভি সিরিজটা তার অনেক প্রিয় ছিলো।
উড়তে তো পারবেনা, তাই পাইলট হবার
খুব ইচ্ছে ছিলো মুকুলের।
ইচ্ছে ছিলো জীবনে একবার অন্তত
প্লেনে চড়বে। তা আর হলো কই!
বুকে প্রচন্ড অভিমান নিয়ে লাফ দিলো মুকুল,
বলতে গেলে নিজেকে হাওয়ার উপর ছেড়ে
দিলো।
এক সেকেন্ড পর বাড়ির সামনের বাগানে ধুপ
করে কিছু পড়ার শব্দ হলো। তারপর সব চুপ! কেউ
শুনলোনা সে শব্দ! একটু পর মুকুলের বাবা আলম
সাহেব এশার
নামায পড়ে বাসার সামনে এসে দাড়ালেন। বাগানে
বস্তামতো কি যেন একটা পড়ে আছে!
রাতের
বেলা চশমা ছাড়া ঠিকমতো দেখতে পান
না উনি। চশমাটা চোখে লাগালেন উনি।
ভালো করে তাকালনে! মুকুউউউউউউউল!!!! বিকট
চিৎকারে বাড়ি কেপে উঠলো! সবাই শুনলো আলম
সাহেবের সেই চিৎকার। শুধু
শুনতে পেলনা একটা অভিমানী বাচ্চা! যার
রেজাল্ট একটু খারাপ হয়েছিলো! মুকুল
মারা যাবার পর
সবচেয়ে বেশি কেদেছিলেন মুকুলের বাবা!
এখনো কাদেন! ছেলের প্রবেশপত্র বুকে
জড়িয়ে ধরে কাদেন! যে মুকুল
ভেবেছিলো সে না থাকলেও তার ফ্যামিলির
কিছু যাবে আসবেনা, সেই মুকুলের ফ্যামিলি আজ
জীবন্মৃত। বাড়ির সবচেয়ে চঞ্চল ছেলেটাই
তো আজ নেই! সারা বাড়ি দুষ্টুমি-হাসি-চ­­­
িৎকার-চেচামেচিতে আর ভরে থাকেনা! মুকুলদের
বাড়ির কেউ আর হাসেনা! মুকুলের
খাবারের প্লেটটায় খাবার ওঠেনা! মুকুলের
মা খালি প্লেটটার
দিকে নিঃশব্দে চেয়ে থাকেন। কখন যে
চোখের
পানিতে ওনার গাল ভিজে ওঠে টেরও পান
না উনি! কেউ জানেনা এখানে কারো কোন
দোষ ছিলোনা!
মুকুল শুধু বুঝতে শেখেনি সে তার পরিবারের
কাছে কতো গুরুত্বপূর্ণ। অন্য কেউ এটা
স্বপ্নেও
ভাবেনি মুকুলকে এটা বোঝানো উচিৎ।
মুকুল কাল শিক্ষক হতে পারতো, পাইলট
হতে পারতো হয়তো প্লেনেও চড়তে
পারতো! তার কিছুই হলোনা! আগামীকাল এস এস সি
২০১৫'এর
রেজাল্ট, পাবলিষ্ট হবে। যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্যে বলি,যদি কারো রেজাল্ট খারাপ হয়,তাতে হতাশার কিছুই নেই। সাবধান! তোমার কিছু
হলে তোমার পরিবারের অবস্থা এর চাইতেও
ভয়াবহ হবে গ্যারান্টি আমি নিতে পারি। যেকোন
অবস্থাতেই তুমিই তোমার পরিবারের
জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষণিকের ভূল
বোঝাবুঝিতে এমন কিছু কখনোই করে বসোনা।
আর
যাদের আপনজনেরা পরীক্ষা দিয়েছে, তাদের
প্রতি একটাই অনুরোধ বিপদে প্রিয় মানুষটির
পাশে থাকুন। তাকে বোঝার চেষ্টা করুন। আপনি
পাশে থাকলে সে এবার
যা করতে পারলোনা, পরের যেকোন সময় তার
ডাবল করে পুষিয়ে দেবে, এর
গ্যারান্টি আমি নিচ্ছি, শুধু আপনি তার
পাশে থাকুন। আমাদের সবার একটাই
কামনা রেজাল্টের দুদিন পর পত্রিকার পাতায় আর
কোন ছোট
ভাইবোনের আত্মহত্যার খবর যেন আমারদের
আর
পড়তে না হয়!
মনে রাখতে হবে,
সামান্য পরীক্ষার রেজাল্ট তোমার মুল্যবান জীবনের চেয়ে অনেক অনেক ক্ষুদ্র, এটা জীবনের একটা ক্ষুদ্র একটা অংশ মাত্র,জীবন এর চেয়ে অনেক বড়! তাই ক্ষুদ্র কোনো বিষয়ের জন্য অভিমান করে আমরা যেনো এমন কোনো কাজ না করি, যা আমাদের 'জীবন' কে নিঃশেষ করে দিবে!
অবশেষে সকলের জন্য রইলো শুভ কামনা!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×