শাওনো রাতে যদি এবং একজন কুটিল স্যার
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল রাতে জেগে থাকা প্রতিটি মুহূর্তে শুধু একটি গানই শুনেছি, বিদ্রোহি কবি নজরুলের লিখা আর মরমী শিল্পী ফরিদা পারভীনের কন্ঠে গাওয়া "শাওনো রাতে যদি" । গানটার কথাগুলো এত্তবেশী মর্মস্পর্শী, কখন যে দুচোখ বেয়ে অশ্রুধারা বয়ে চলেছে টেরই পাইনি ।
এ গানটার সাথে আমার আত্নার সম্পর্ক সেই ছোট্টবেলা থেকে । স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র যখন আমি, যমদূতরূপী কুটিল স্যার ছিলেন আমার গৃহশিক্ষক । লোকটা পড়াশুনার বেপারে ইস্পাতের মত শক্ত হলেও, অসাধারণ ব্যক্তিত্ত সম্পন্ন একজন ভাল মানুষ ছিলেন । একটা মফস্সলের খ্যাতিহীন এক স্কুল টিচারের মতন এমন ব্যক্তিত্ত দেশের সবচেয়ে বড় শহরটির ইউনিভার্সিটিগুলোর প্রখ্যাত শিক্ষকদেরও আমি দেখিনি অনেক সময় । স্যার আমাকে পাঠ্যবইয়ের বাইরের অনেক কিছু শিখাতেন, পজিটিভ ভাবে জীবনধারণের ধরণা দিতেন । উনি খুব ভাল নজরুল সংগীত গাইতেন, আর এক্ষেত্রে "শাওনো রাতে যদি" ছিলো উনার সবচেয়ে প্রিয় । হঠাৎ একদিন হোমওয়ার্ক শেষ করতে না পারায় যখন স্যারের ঝাড়ি খেয়ে আমার মুখটি একটু ভোতা হয়ে আছে, স্যার আমাদের গানটা গেয়ে শুনিয়েছিলেন । এমন অসাধারণ শিক্ষক কজনার ভাগ্যে জোটে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন